হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৫ হইয়াছে। তিনি বলিলেন, রাখ, এবং কাপড়টি ধরিয়া নামাইয়া দিলেন। তারপর বলিলেন, আমি তোমাদের মতই একজন মানুষ। হযরত ইবনে আব্বাস রোঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আববাস (রাঃ) বলিয়াছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আমাদের ছায়ার জন্য যদি একটা ছাপড়া ঘর উঠাইয়া লইতেন। তিনি বলিলেন, আমি তো এইভাবে তাহাদের মাঝেই থাকিব। তাহারা আমার গোড়ালি মাড়াইবে, চাদর টানাটানি করিবে, যতক্ষণ না আল্লাহ্ তায়ালা তাহাদের হইতে আমাকে শান্তি দান করেন। অপর রেওয়ায়াতে আছে যে, হযরত আববাস (রাঃ) বলিলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে কতদিন বিদ্যমান থাকিবেন তাহা আমি অবশ্যই জানিয়া লইব। সুতরাং তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি দেখিতেছি, লোকরা আপনাকে কষ্ট দেয়, তাহাদের ধুলা বালির দ্বারা আপনার কষ্ট হয়। অতএব আপনি যদি একটা উচু আসন বানাইয়া তথায় বসিয়া লোকদের সহিত কথা বলিতেন? তিনি উপরোক্ত জবাব দিলেন। হযরত আববাস (রাঃ) বলেন, ইহা দ্বারা আমি বুঝিতে পারিলাম যে, আমাদের মাঝে তীহার অবস্থান স্বল্পকাল হইবে। আসওয়াদ (রহঃ) বলেন, আমি হযরত আয়েশা (রাঃ)কে জিজ্ঞাসা করিলাম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসিয়া কি কাজ করিতেন ? তিনি উত্তর দিলেন, নিজ পরিবারের খেদমতে মশগুল থাকিতেন এবং নামাযের সময় হইলে বাহির হইয়া নামায আদায় করিতেন। ওরওয়া রেহঃ) বলেন, এক ব্যক্তি হযরত আয়েশা (রাঃ)কে জিজ্ঞাসা করিল, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘরে কাজ করিতেন? তিনি বলিলেন, হা, নিজের জুতায় তালি লাগাইতেন, কাপড় সেলাই করিতেন- -যেমন তোমাদের মধ্যে কেহ ঘরে কাজ করিয়া থাকে! আমরাহ্ রেহঃ) বলেন, আমি হযরত আয়েশা (রাঃ)কে জিজ্ঞাসা করিলাম, দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।