৩৪ হায়াতুস্ সাহাবাহ রোঃ) বলিল, দেখ, গোলামের ন্যায় বসে ও গোলামের ন্যায় খায় ! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার অপেক্ষা বড় গোলাম কে আছে? সে বলিল, নিজে খায়, আমাকে খাওয়ায় না। তিনি বলিলেন, তুমিও খাও। সে বলিল, আমাকে আপনার হাতে দিন। তিনি দিলেন। সে বলিল, আপনার মুখে যাহা আছে তাহা হইতে আমাকে খাওয়ান। তিনি তাহাকে দিলে সে উহা খাইল। তৎক্ষণাৎ তাহার মধ্যে লজ্জা প্রবল হইয়া গেল। মৃত্যু পর্যন্ত সে আর কাহারো সহিত ফাহেশা-অশ্লীল কথা বলে নাই। (তাবরানী) অপর এক ব্যক্তির ঘটনা হযরত জরীর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসিল এবং কাঁপিতে লাগিল। তিনি বলিলেন, তুমি শান্ত হও, আমি কোন বাদশাহ নহি। আমি তো এক কোরাইশী মেয়ের ছেলে যে শুকনা গোসতের টুকরা (এর ন্যায় সাধারণ খাদ্য) খাইত। (তাবারানী) হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কথা বলিতে আসিয়া কীপিতে লাগিল। বাকী অংশ উপরোক্ত রেওয়ায়াত অনুযায়ী বর্ণিত হইয়াছে। (বিদায়াহ) হযরত আমের ইবনে রাবিয়াহ রোঃ) বলেন, একবার আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মসজিদে যাইতেছিলাম। তীহার লইলাম। তিনি উহা আমার হাত হইতে কাড়িয়া লইলেন এবং বলিলেন, ইহা এক রকম স্বাতন্ত্য। আর আমি স্বাতন্ত্য পছন্দ করি না। (বাষ্যার) সঙ্গীদের মাঝে সাধারণ হইয়া থাকা হযরত আব্দুল্লাহ্ ইবনে জুবাইর খুযায়ী রোঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবা (ব্রাঃ)দের সহিত হাটিতেছিলেন। কেহ কাপড় দ্বারা তাহাকে ছায়া দিল। তিনি ছায়া দেখিয়া উপরে দিকে চাহিলেন। দেখিলেন, একখানা চাদর দ্বারা তীহাকে ছায়া দেওয়া দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।