Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ৩৩ অপর এক রেওয়ায়াতে হযরত আনাস (রাঃ) হইতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, তিনি অসুস্থকে দেখিতে যাইতেন ও জানাযায় শরীক হইতেন। অন্যান্য সাহাবা€রোঃ)দের বর্ণনা হযরত আবু মুসা (রাঃ) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে চড়িতেন। পশমের কাপড় পরিধান করিতেন। দুই উরুর মাঝে বকরির পা আঠকাইয়া দুধ দোহন করিতেন। মেহমানের আরজু পূরণ করিতেন। হযরত ইবনে আববাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি মাটির উপর বসিতেন, মাটির উপর খাইতেন। দুই উরুর মাঝে বকরির পা আটকাইয়া দুধ দোহন. করিতেন। গোলামের যবের রুটির দাওয়াত গ্রহণ করিতেন। অপর রেওয়ায়াতে আছে যে, যদি মদীনার উচু ্রাত্ত হইতে কেহ তাঁহাকে অর্ধ রাত্রিতেও যবের রুটির দাওয়াত দিত তবে তিনি তাহা গ্রহণ করিতেন। (মদীনার এই উচু প্রান্তের দূরত্ব চার হইতে আট মাইল 1) হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, যবের রুটির সহিত পুরাতন তৈলের দাওয়াতও রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করিতেন। এক ইহুদির নিকট তীহার একটি যুদ্ধের বর্ম বন্ধক ছিল। মৃত্যু পর্যন্ত তিনি উহা ফেরৎ লইবার ব্যবস্থা করিতে পারেন নাই। (তাবরানী) হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু. আলাইহি ওয়াসাল্লামকে তিনবার ডাকিল, তিনি প্রতিবারই লাব্বায়েক, লাব্বায়েক বলিয়া জবাব দিলেন। (কোন্য) একজন মেয়েলোকের ঘটনা হযরত আবু উমামাহ্‌ রোঃ) বলেন, একজন মেয়েলোক পুরুষদের সহিত ফাহেশা-অস্ত্ীল কথা বলিত। অত্যন্ত মুখ-খারাপ ছিল। একবার রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উচু ঘরে বসিয়া সারীদ শুরুয়ায় ভিজানো রুটি বিশেষ) খাইতেছিলেন। এমন সময় সেই মেয়েলোকটি সেখানে আসিয়া দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।