Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৩২ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) দেখিলেন, একজন ফেরেশতা অবতরণ করিতেছেন। জিব্রাঈল (আঃ) বলিলেন, এই ফেরেশতা তাহার সৃষ্টিলগ্ন হইতে এ যাবৎ কখনও অবতরণ করেন নাই। উক্ত ফেরেশতা অবতরণ করিয়া বলিলেন, হে মুহাম্মাদ, আমাকে আপনার পরওয়ারদিগার (এই পয়গাম দিয়া) আপনার নিকট পাঠাইয়াছেন যে, আমি কি আপনাকে বাদশাহ নবী বানাইব, না বান্দা রাসূল বানাইব? জিব্রাঈল (আঃ) বলিলেন, হে মুহাম্মাদ, আপনি আপনার পরওয়ারদিগরের প্রতি বিনয়ী হউন। তিনি বলিলেন, বরং বান্দা রাসূল (হইতে চাহি)। হযরত আয়েশা (রাঃ) হইতে উক্ত রেওয়ায়াতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, অতঃপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও ঠেস দিয়া বসিয়া খান নাই। এবং তিনি বলিতেন, আমি এমনভাবে খাই যেমন গোলাম খায়, এমনভাবে বসি যেমন গোলাম বসে। (আহমাদ) হযরত আবু উমামাহ রোঃ)এর বর্ণনা আবু গালিব রেহঃ) বলেন, আমি হযরত আবু উমামাহ (রাঃ)কে বলিলাম, আমার নিকট এমন হাদীস বর্ণনা করুন, যাহা আপনি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে শুনিয়াছেন। তিনি বলিলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা-বার্তা হইত কোরআন । অধিক পরিমাণে যিকির করিতেন। খোতবা সংক্ষেপ করিতেন। নামায দীর্ঘ করিতেন। মিসকীন ও দুর্বলদের প্রয়োজনে তাহাদের সহিত যাইতে ঘৃনা বা অহজ্কার বোধ করিতেন না। (তাবরানী) হযরত আনাস রোঃ)এর বর্ণনা হযরত আনাস (রাঃ) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে যিকির করিতেন। বেহুদা কথা বলিতেন না। গাধার পিঠে সওয়ার হইতেন ও পশমের কাপড় পরিধান করিতেন। গোলামের দাওয়াত গ্রহণ করিতেন। তুমি যদি তীহাকে খাইবারের যুদ্ধের দিন দেখিতে ! ঘেদিন তিনি গাধার পিঠে সওয়ার হইয়াছিলেন, উহার লাগাম খেজুর ছালের রশি ছিল। (বিদায়াহ) দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।