Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৩০ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) আমি কি তাহাকে লজ্জা করিব না যাহাকে ফেরেশতাগণ লজ্জা করেন? সেই পাক যাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, নিশ্চয় ফেরেশতাগণ ওসমানকে একূপ লজ্জা করেন যেরূপ তাহারা আল্লাহ ও তাহার রাসূলকে লজ্জা করেন। সে যখন প্রবেশ করিয়াছে তখন যদি তুমি আমার কাছে থাকিতে তবে বাহির হইয়া যাওয়া পর্যন্ত না সে কথা বলিতে পারিত, আর না মাথা উঠাইতে পারিত। (বিদায়াহ) হযরত হাসান রোঃ) একবার হযরত ওসমান (বাঃ) ও তীহার অত্যাধিক লজ্জাশীলতার কথা আলোচনা করিয়া বলিলেন, তিনি যদি ঘরের ভিতর থাকেন, আর দরজা বন্ধ থাকে তথাপি শরীরে পানি ঢালিবার জন্য কাপড় খোলেন না। এমতাবস্থায়ও লজ্জা তীহাকে মেরুদণ্ড সোজা করিতে বাধা দেয়। হযরত আবু বকর (রাঃ)এর লজ্জা হযরত আয়েশা রোঃ) বলেন, হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) বলিয়াছেন, বাইতুল খালায় মাথা ঢাকিয়া প্রবেশ করি। কোন্য) হযরত ওসমান ইবনে মাযউন (রাঃ)এর লজ্জা হযরত সাদ ইবনে মাসউদ ও ওমারাহ ইবনে গুরাব (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে ষে, হযরত ওসমান ইবনে মাযউন (রোঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার স্ত্রী আমার সতর দেখুক আমি উহা পছন্দ করি না। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কেন? তিনি বলিলেন, আমার লজ্জা লাগে ও খারাপ লাগে। বলিলেন, আল্লাহ্‌ তায়ালা তাহাকে তোমার জন্য পোষাক স্বরূপ ও তোমাকে তাহার জন্য পোষাক স্বরূপ বানাইয়াছেন। আর আমার পরিবার আমার সতর দেখে এবং আমি তাহাদের সতর দেখি। হযরত ওসমান রোঃ) বলিলেন, আপনি এরূপ করেন। ইয়া রাসূলাল্লাহ্‌! তিনি বলিলেন, হা। ওসমান (রাঃ) বলিলেন, তবে আর কে বাকি থাকিবে। তিনি ফিরিয়া চলিলে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইবনে মাযউন অত্যাধিক লাজুক ও পর্দাশীল। দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।