Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৯ সমাধা করিয়া চলিয়া গেলেন। তারপর হযরত ওমর (রাঃ) অনুমতি চাহিলেন। তাহাকেও একই অবস্থায় থাকিয়া অনুমতি দিলেন। তিনি নিজ প্রয়োজন সমাধা করিয়া চলিয়া গেলেন। হযরত ওসমান রোঃ) বলেন, অতঃপর আমি অনুমতি চাহিলে তিনি উঠিয়া বসিলেন এবং (হযরত আয়েশা (রাঃ)কে) বলিলেন, তোমার কাপড় সামলাইয়া বস। আমি আমার প্রয়োজন সমাধা করিয়া চলিয়া আসিলাম। অতঃপর হযরত আয়েশা রোঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌, কি ব্যাপার ! আমি আপনাকে আবু বকর ও ওমরের জন্য এরূপ সাবধানতা অবলম্বন করিতে দেখিলাম না যেরূপ ওসমানের জন্য দেখিলাম। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ওসমান অত্যন্ত লাজুক ব্যক্তি। আমার আশভ্কা হইল যে, যদি উক্ত অবস্থায় তাহাকে অনুমতি প্রদান করি তবে সে প্রয়োজনীয় কার্য সমাধা করিতে সক্ষম হইবে না। (আহমাদ) লাইস (রহঃ) বলিয়াছেন, বহুলোক ইহা বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা (োঃ)কে বলিলেন, আমি কি তাহাকে লজ্জা করিব না যাহাকে ফেরেশতাগণ লজ্জা করেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়াছিলেন, এবং হযরত আয়েশা (রাঃ) তাঁহার পিছনে ছিলেন। এমতাবস্থায় হযরত আবু বকর রোঃ) অনুমতি চাহিয়া ভিতরে প্রবেশ করিলেন। তারপর হযরত ওমর (রাঃ) অনুমতি চাহিয়া ভিতরে প্রবেশ করিলেন। কিছুক্ষণ পর হযরত সাদ ইবনে মালেক (রাঃ) অনুমতি চাহিয়া প্রবেশ করিলেন। অতঃপর হযরত ওসমান (রাঃ) অনুমতি লইয়া ভিতরে প্রবেশ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাটু খুলিয়া কথা-বার্তী বলিতেছিলেন। কিন্তু যখন হযরত ওসমান (রাঃ) অনুমতি চাহিলেন তখন তিনি হাটু টাকিয়া লইলেন এবং তাহার স্ত্রীকে বলিলেন, পিছনে সরিয়া বস। তাহারা কিছু সময় কথা বলিয়া চলিয়া গেলেন। তারপর হযরত আয়েশা (রাঃ) বলিলেন, হে আল্লাহ্‌র নবী, আমার পিতা ও তাহার সঙ্গীগণ যখন প্রবেশ করিলেন তখন আপনি কাপড় দ্বারা হাটু ঢাকিলেন না এবং আমাকেও পিছনে সরাইলেন না। কিন্ত যখন ওসমান প্রবেশ করিলেন তখন হাটু টাকিলেন ও আমাকে পিছনে সরাইয়া দিলেন। কারণ কি?) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।