Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

২৮ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, লজ্জা সম্পূর্ণই মঙ্গলময়। কাহারো মুখের উপর দোষ বলিতে লজ্জা হযরত আনাস ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির শরীরে হলুদ রৎ দেখিয়া উহা অপছন্দ করিলেন। সে ব্যক্তি উঠিয়া চলিয়া গেলে তিনি বলিলেন, তোমরা যদি এই ব্যক্তিকে এই হলুদ রং ধুইয়া ফেলিতে বলিতে তবে ভাল হইত। হযরত আনাস (রাঃ) বলেন, কোন জিনিষ অপছন্দ হইলে তিনি কাহারও মুখের উপর উহা বলিতেন না। (তিরমিযী, নাসাঈ) হযরত আয়েশা (রাঃ)এর বর্ণনা হযরত আয়েশা রোঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহারো কোন দৌষক্রটি জানিতে পারিলে এরূপ বলিতেন না যে, ওমুকের কি হইয়াছে? বরৎ বলিতেন, লোকদের কি হইয়াছে যে, তাহারা এরূপ এরূপ বলিতেছে? অপর রেওয়ায়াতে আছে যে, হযরত আয়েশা (রাঃ) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানের প্রতি কখনও দৃষ্টি করি নাই,_অথবা বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান কখনও দেখি নাই। (তিরমিযী) সাহাবা রোঃ)দের লজ্জা হযরত ওসমান রোঃ)এর লজ্জা হযরত সাঈদ ইবনে আস রোঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী-হযরত আয়েশা ও হযরত ওসমান (রাঃ) উভয়েই বর্ণনা করিয়াছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বিছানায় হযরত আয়েশা রোঃ)এর চাদর জড়াইয়া শুইয়া ছিলেন। এমতাবস্থায় হযরত আবু বকর (রাঃ) ভিতরে প্রবেশের অনুমতি চাহিলেন তিনি শয়ন অবস্থায়ই তাহাকে প্রবেশের অনুমতি দিলেন। তিনি (ভিতরে আসিয়া) নিজের প্রয়োজন ফ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।