২৬ হায়াতুস্ সাহাবাহ রোঃ) এক বেদুঈনের ঘটনা হযরত আবু হোরায়রা রোঃ) হইতে বর্ণিত আছে যে, এক আরব বেদুঈন কোন ব্যাপারে সাহায্য লইবার জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিল। বর্ণনাকারী ইকরামা (রহঃ) বলেন, আমার ধারণা হয় হযরত আবু হোরায়রা (রাঃ) বলিয়াছেন, সে রক্ত-বিনিময় আদায়ের ব্যাপারে সাহায্য চাহিতে আসিয়াছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিয়া জিজ্ঞাসা করিলেন, আমি কি তোমার প্রতি এহসান করিয়াছি? সে বলিল, না, এবং সন্যবহারও করেন নাই। হেহা শুনিয়া) কতিপয় মুসলমান রাগান্বিত হইলেন ও তাহাকে মারিতে ইচ্ছা করিলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে ইঙ্গিতে ক্ষান্ত হইতে বলিলেন। তারপর যখন তিনি উঠিয়া ঘরে গেলেন তখন উক্ত বেদুঈনকে ডাকিয়া বলিলেন, তুমি আমাদের নিকট চাহিতে আসিয়াছ এবং আমরা তোমাকে দিয়াছি। অতঃপর তুমি যাহা বলিবার বলিয়াছ। ইহা বলিয়া তিনি তাহাকে আরও কিছু দিলেন এবং বলিলেন, আমি কি তোমার প্রতি এহসান করিয়াছি? সে বলিল, হা, আল্লাহ্ তা'আলা আপনাকে আমার খান্দান ও পরিবারবর্গের পক্ষ হইতে উত্তম বিনিময় দান করুন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি আমাদের নিকট চাহিতে আসিয়াছ এবং আমরা তোমাকে দিয়াছি, অতঃপর তুমি যাহা বলিবার বলিয়াছ। তোমার এই কথার দরুন আমার সাহাবাদের অন্তরে তোমার প্রতি অসন্তোষ সৃষ্টি হইয়াছে। অতএব তুমি যখন তাহাদের নিকট যাইবে তখন তাহাদের সম্মুখে এই কথাগুলি বলিয়া দিও যাহা আমার সম্মুখে বলিয়াছ। ইহাতে তাহাদের মনের অসন্তোষ দূর হইয়া যাইবে। সে বলিল, হা, বলিব। তারপর যখন বেদুঈন আসিল, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের এই ব্যক্তি আমাদের নিকট আসিয়া কিছু চাহিয়াছিল এবং আমরা তাহাকে দিয়াছিলাম, অতঃপর সে যাহা বলিবার বলিয়াছে। আমরা তাহাকে পরে ডাকিয়া আবার দিয়াছি। এখন সে বলিতেছে যে, সন্তুষ্ট হইয়াছে। হে বেদুঈন, এমন নহে কি? সে বলিল, হা, আল্লাহ্ তায়ালা আপনাকে (আমার) পরিবারবর্গ ও খান্দানের পক্ষ হইতে উত্তম বিনিয়ম দান করুন। তারপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার ও এই বেদুঈনের দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।