হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২৫ গোলামীর রশি মুক্ত করেন। আমাদের দ্বারাই আল্লাহ্ তায়ালা উন্মুক্ত করেন ও বন্ধ করেন। হযরত ইবনে আব্বাস (রাঃ)এর ধৈর্য হযরত সান্দ ইবনে আবি ওকাস (রাঃ)এর উক্তি পূর্বে বর্ণিত হইয়াছে যে, উপস্থিত জ্ঞান ও বুদ্ধিমত্তায়, এলম ও ধৈর্যে হযরত ইবনে আববাস (রাঃ) অপেক্ষা অধিক আমি আর কাহাকেও দেখি নাই। মায়া মমতা ও দয়া নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মমতা হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি যখন নামায আরম্ভ করি আমার ইচ্ছা হয় নামায দীর্ঘ করি। কিন্তু যখন কোন শিশুর কানার আওয়াজ শুনিতে পাই তখন তাহার কান্নার দরুন মায়ের ব্যাকুলতা উপলব্ধি করিয়া নামায সংক্ষেপ করিয়া ফেলি। (বুখারী ও মুসলিম) এক ব্যক্তির প্রশ্ব ও উহার জবাব ইমাম মুসলিম রেহঃ) হযরত আনাস রোঃ) হইডে বর্ণনা করিয়াছেন যে, এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করিল, আমার মৃত) পিতা কোথায়? তিনি উত্তর দিলেন, জাহান্নামে। তারপর তাহার চেহারার ভাব পরিলক্ষণ করিয়া বলিলেন, আমার পিতা ও তোমার পিতা (উভয়েই) জাহান্নামে । (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা-মাতা সম্পর্কে কোনরূপ মন্তব্য না করিয়া নিরব থাকা উচিত। কারণ কোন কোন রেওয়ায়াতে তাহাদের বেহেশতী হওয়ার বিষয় উল্লেখ রহিয়াছে। আবার কোন রেওয়ায়াতে এরূপ বর্ণিত হইয়াছে যে, কেয়ামতের দিন তাহাদের পরীক্ষা লওয়া হইবে। আল্লাহই ভাল জানেন।) দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।