২৪ হায়াতুস্ সাহাবাহ রোঃ) যে, এমতাবস্থায় তিরিশ জন সশস্ত্র যুবক আমাদের সম্মুখে বাহির হইয়া আসিল এবং আক্রমণ করিয়া বসিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের বিরুদ্ধে বদ দোয়া করিলেন, আর আল্লাহ্ তায়ালা তাহাদিগকে বধির করিয়া দিলেন। আমরা অগ্রসর হইয়া তাহাদিগকে গ্রেফতার করিয়া ফেলিলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা কি কাহারো দায়িত্ব গ্রহণ করিয়া আসিয়াছ? অথবা বলিয়াছেন, কেহ কি তোমাদিগকে আমান বা নিরাপত্তা দিয়াছে? তাহারা বলিল, না। সুতরাং তিনি তাহাদিগকে ছাড়িয়া দিলেন। উক্ত বিষয়ে এই আয়াত নাযিল হইল_ ৩ পাত ০ পাটি ৬১) 22ত55তত০ ৫১১১) ১55 ১৩ ৯০ 5 দৌস গোত্রের ব্যাপারে ধৈর্য হযরত আবু হোরায়রা রোঃ) বলেন, তোফায়েল ইবনে আমর দৌসী (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিলেন, দৌসগোত্র নাফরমানী করিয়াছে ও (ইসলাম গ্রহণ করিতে) অস্বীকার করিয়াছে, আপনি তাহাদের জন্য বদ দোয়া করুন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলামুখী হইয়া হাত উঠাইলেন। লোকেরা বলাবলি করিতে লাগিল, তাহারা ধবংশ হইয়া গিয়াছে। তিনি দোয়া করিলেন, আয় আল্লাহ্, দৌস গোত্রকে হেদায়াত দান করুন ও তাহাদিগকে লইয়া আসুন। আয় আল্লাহ্, দৌস গোত্রকে হেদায়াত দান করুন ও তাহাদিগকে লইয়া আসুন। আয় আল্লাহ্, দৌস গোত্রকে হেদায়াত দান করুন ও তাহাদিগকে লইয়া আসুন। (বুখারী ও মুসলিম) সাহাবা রোঃ)দের ধৈর্য হযরত আলী (রাঃ)এর বর্ণনা আবৃ যা'রা রেহঃ) বলেন, হযরত আলী ইবনে আবি তালেব (রাঃ) বলিতেন, আমি ও আমার উৎকৃষ্ট স্ত্রীগণ এবং আমার নেক পরিবারবর্গ অপ্রাপ্ত বয়সে সর্বাধিক ধৈর্যশীল ও প্রাপ্ত বয়সে সর্বাপেক্ষা জ্ঞানী। আমাদের দ্বারাই আল্লাহ্ তাআলা মিথ্যাকে দূরীভূত করেন, জলাতজ্কের ন্যায় হিংস্র ব্যাঘ্ব সম (দ্ুশমনদের) ড/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।