Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হই হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) ওয়াসাল্লাম তাহাদিগকে বলিলেন, তোমরা হাত উঠাইয়া লও। এবং মেয়েলোকটিকে ডাকাইয়া আনিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি এই বকরিতে বিষ মাখাইয়াছ? মেয়েলোকটি বলিল, আপনাকে কে বলিয়াছে? বলিলেন, আমার হাতের এই টুকরা আমাকে বলিয়া দিয়াছে। তাঁহার হাতে সম্মুখের একটি পা ছিল। সে বলিল, হা। তিনি জিজ্ঞাসা করিলেন, তৃমি এরূপ কেন করিলে? সে বলিল? আমি ভাবিলাম, যদি আপনি নবী হইয়া থাকেন তবে উহা আপনার ক্ষতি করিতে পারিবে না। আর যদি নবী না হইয়া থাকেন তবে আমরা আপনার হাত হইতে নিশ্কৃতি লাভ করিব। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ক্ষমা করিয়া দিলেন, কোন শাস্তি দিলেন না। আর যাহারা উহা হইতে খাইয়াছিলেন তাহাদের মধ্য হইতে কয়েকজন মারা গেলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষাক্ত বকরি খাওয়ার দরুন কীধ হইতে রক্ত নিঃসারণ করাইলেন। আনসারী গোত্র বনু বায়াদা-র গোলাম হযরত আবু হিন্দ রোঃ) শিউ ও ছুরি দ্বারা তাহার রক্ত নিঃসারণ করিয়াছেন। হযরত আবু সালামা (রাঃ) হইতেও ইমাম আবু দাউদ রেহঃ) অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন, তবে উহাতে ইহাও বর্ণিত হইয়াছে যে, বিষক্রিয়ার দরুন) হযরত বিশুর ইবনে বারা ইবনে মাস্র্র রোঃ) মারা গেলেন। এই হাদীসে ইহাও বর্ণিত হইয়াছে যে, অতঃপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে মেয়ে লোকটিকে কতল করা হইয়াছে। (আবু দাউদ) ইবনে ইসহাক (রহঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে যে, মারওয়ান ইবনে ওসমান ইবনে আবু সাঈদ ইবনে মুআল্লা রোঃ) বলিয়াছেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু রোগের সময় বিশুর ইবনে বারা (রোঃ)এর বোন তাহার নিকট উপস্থিত হইলে তিনি বলিলেন, হে উম্মে বিশৃর, খাইবারে তোমার ভাইয়ের সহিত যে লোকমা খাইয়াছিলাম, এখন উহার (িষক্রিয়ার) দরুন হৃদপিণ্ডের রগ ছিড়িয়া গিয়াছে মনে হইতেছে। বর্ণনাকারী বলেন, সাহাবা (রাঃ)দের ধারণা ইহাই ছিল যে, আল্লাহ তায়ালা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরূপ নবুওতের দ্বারা সম্মানিত করিয়াছিলেন, তদ্রপ শাহাদাতের মৃত্যুও দান করিয়াছেন। দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।