হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২১ একটি ভুনা বকরি লইয়া আসিল। তিনি উহা হইতে কিছু খাইলেন। তারপর হইলে তিনি তাহাকে জিজ্ঞাসাবাদ করিলেন। মেয়ে লোকটি বলিল, আপনাকে মারিয়া ফেলিবার উদ্দেশ্যে আমি এই কাজ করিয়াছি। তিনি বলিলেন, আল্লাহ্ তায়ালা তোমাকে আমার উপর অথবা বলিয়াছেন এই কাজের উপর ক্ষমতা প্রদান করেন নাই। সাহাবা (রোঃ) বলিলেন, আমরা ইহাকে কতল করিয়া দিব কি? তিনি বলিলেন, না। হযরত আনাস রোঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলজিভের উপর সর্বদাই এই বিষের প্রতিক্রিয়া উপলব্ধি করিয়াছি। (বুখারী ও মুসলিম) ইমাম বাইহাকী (রহঃ) হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, এক ইহুদী মেয়েলোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বিষমিশ্রিত বকরি হাদিয়া দিল। তিনি সাহাবা (রাঃ)দিগকে বলিলেন, তোমরা খাইও না। ইহা বিষযুক্ত। তিনি মেয়েলোকটিকে জিজ্ঞাসা করিলেন, কেন এই কাজ করিলে? সে বলিল, আমার উদ্দেশ্য এই ছিল যে, যদি আপনি নবী হইয়া থাকেন তবে আল্লাহ্ তায়ালা আপনাকে জানাইয়া দিবেন। আর যদি. মিথ্যাবাদী হইয়া থাকেন তবে লোকজনকে আপনার (ধোৌঁকাবাজি) হইতে নিষ্কৃতি দিব। সুতরাং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে কোন প্রকার শাস্তি দিলেন না। হযরত ইবনে আব্বাস (রোঃ) হইতে বর্ণিত হাদীসে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেই বিষের ক্রিয়া অনুভব করিতেন, শরীর মুবারক হইতে.রক্ত নিঃসারণ করাইতেন। তিনি বলেন, একবার সফরে থাকা অবস্থায় যখন এহরাম বাধিলেন তখন উহার ক্রিয়া অনুভব করিলেন এবং রক্ত নিঃসারণ করাইলেন। (আহমাদ) ইমাম আবু দাউদ (রহঃ) হযরত জাবের রোঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, খাইবার নিবাসিনী এক ইহুদী মেয়েলোক একটি ভুনা বকরি বিষ মাখাইয়া রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিল। তিনি উহার সম্মুখের পা লইয়া সামান্য খাইলেন। এবং তাহার সহিত সাহাবা রোঃ)দের মধ্য হইতেও কেহ কেহ খাইলেন। তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।