২০ হায়াতুস্ সাহাবাহ (রাঃ) মনে হইত যেন তিনি তাঁহার স্ভ্রীগণের নিকট গিয়াছেন, অথচ তিনি তাহাদের নিকট যান নাই। বর্ণনাকারী সুফিয়ান রেহঃ) বলেন, এরূপ অবস্থা অত্যন্ত কঠিন জাদুর প্রভাবে হইয়া থাকে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা (রাঃ)কে বলিলেন, হে আয়েশা, তুমি জান কি? আমি আল্লাহ তায়ালার নিকট যে দোয়া করিয়া ছিলাম তিনি তাহা কবুল করিয়াছেন। আমার নিকট ব্বপ্রে) দুই ব্যক্তি আসিয়াছে। একজন আমার শিয়রের দিকে ও অপর জন পায়ের দিকে বসিয়াছে। যে ব্যক্তি আমার শিয়রে বসিয়াছিল সে অপরজনকে জিজ্ঞাসা করিল, এই ব্যক্তির কি হইয়াছে? অপর ব্যক্তি জবাব দিল, জাদু করা হইয়াছে। জিজ্ঞাসা করিল, কে জাদু করিয়াছে? জবাব দিল, লাবীদ ইবনে আ*সম। উক্ত ব্যক্তি ইহুদীদের মিত্র ও বনু যুরাইক গোত্রের মুনাফিক ছিল। জিজ্ঞাসা করিল, কিসের মধ্যে? জবাব দিল, চিরুনী ও চুলের মধ্যে। জিজ্ঞাসা করিল, কোথায় আছে? জবাব দিল, নরখেজুরের খোলের ভিতর যারওয়ান কূপের তলায় পাথরের নীচে। হযরত আয়েশা (রাঃ) বলেন, তিনি উক্ত কৃপের নিকট যাইয়া উহা বাহির করিয়া আনিলেন। এবং বলিলেন, ইহাই সেই কূপ যাহা আমাকে স্বপ্নে দেখানো হইয়াছে! উহার পানি যেন মেহদি গোলা পানি। চার পাশে খেজুর বৃক্ষগুলি যেন ভূতের মাথা। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি বলিলাম, আপনি উক্ত ব্যক্তির নাম ও তাহার জাদুর কথা) কেন প্রচার করিয়া দেন না? তিনি উত্তর দিলেন, আল্লাহ্ তা'আলা আমাকে শেফা দান করিয়াছেন। আমি কাহারো বিরুদ্ধে ফেতনা সৃষ্টি করিতে চাহি না। (আহমদ) ইমাম আহমাদ রেহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আয়েশা (রাঃ) বলিয়াছেন, ছয় মাস যাবৎ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরূপ হইয়াছিল যে, তীহার মনে হইত তিনি স্ত্রীগণের নিকট গিয়াছেন অথচ যান নাই। অতঃপর দুই ফেরেশতা আসিলেন। পরবর্তী অংশ উপরোক্ত হাদীসের ন্যায় বর্ণিত হইয়াছে। এক ইহুদী মেয়েলোকের বিষ মিশ্রিত বকরির ঘটনা হযরত আনাস ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত আছে যে, এক ইন্ুদী মেয়েলোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষমিশ্রিত দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।