হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১৯ জানাযায় না আসেন তবে আমাদের জন্য সর্বদা ইহা একটি কলঙ্কের বিষয় হইয়া থাকিবে। সুতরাং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আসিয়া পৌছিলেন যে, তাহাকে কবরে নামাইয়া ফেলা হইয়াছে। তিনি বলিলেন, কবরে নামাইবার পূর্বে কেন সংবাদ দিলে না। অতঃপর তাহাকে কবর হইতে বাহির করা হইল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার মাথা হইতে পা পর্যন্ত নিজের থুথু ছিটাইয়া দিলেন এবং নিজের কামীস তাহাকে পরাইয়া দিলেন। ইমাম বোখারী (রহঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে যে, হযরত জাবের (রাঃ) বলিয়াছেন, আব্দুল্লাহ্ ইবনে উবাইকে কবরে প্রবেশ করাইবার পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া উপস্থিত হইলেন। তিনি তাহাকে কবর হইতে বাহির করিতে বলিলেন। তারপর নিজের হাঁটুদ্রয়ের উপর রাখিয়া তাহার শরীরে নিজের থুথু ছিটাইয়া দিলেন ও তাহাকে নিজের কামীস পরাইয়া দিলেন। (ইবনে কাছির) এক ইহুদীর জাদুর ঘটনা হযরত যায়েদ ইবনে আরকাম (রাঃ) বলেন, এক ইহুদী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করিয়াছিল। এই কারণে তিনি অনেকদিন অসুস্থ ছিলেন। তারপর জিব্রাঈল (আঃ) আসিয়া তীহাকে সংবাদ দিলেন যে, আপনাকে এক ইহুদী জাদু করিয়াছে। (ুলের মধ্যে) গিরা দিয়া অমুক কৃপের ভিতর ফেলিয়াছে। কাহাকেও পাঠাইয়া তাহা উঠাইয়া লইয়া আসুন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী (রাঃ)কে পাঠাইলেন। তিনি উহা বাহির করিয়া আনিলেন ও গিরাগুলি খুলিয়া ফেলিলেন। ইহার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ সুস্থ হইয়া উঠিলেন যেন বাঁধন মুক্ত হইলেন। তারপর তিনি সেই ইহুদীকে এই বিষয়ে কোনদিন কিছু বলেন নাই এবং মৃত্যু পর্যন্ত তাঁহার চেহারায় এই কারণে কোন প্রকার অসস্তুষ্টির ভাবও সে দেখিতে পায় নাই। হযরত আয়েশা (োঃ) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হইলে তাহার অবস্থা এরূপ হইল যে, তাহার ফ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।