রহমাতুল্লাহি আলাইহির অনুমতিক্রমে উর্দু ও অন্যান্য ভাষায় উহার অনুবাদের কাজ চলিতেছে। আল্লাহ তায়ালা জনাব হাজী আবদুল মুকীত ছাহেব মাদ্দাজিনুহুল আলীকে উভয় জাহানে জাযায়ে খায়ের দান করুন। সর্বপ্রথম তীহারই একাস্ত অনুপ্রেরণায় ও আদেশে বান্দা উক্ত কিতাবের তরজমার কাজ আরম্ত করিয়াছে। অবশ্য পরে ১৯৮৮ ইং সালের এজতেমার সময় হিন্দ ও পাকের সকল বাংলা তরজমার বিষয়টি উত্থাপন করা হইলে তিনি উহার বাংলা তরজমার অনুমতি দান করিয়াছেন। বান্দা অযোগ্য ও নিম্কর্মা হওয়া সত্ত্বেও মুরুবিবয়ানের সন্গেহ আদেশ, দোস্ত-আহবাবের সহযোগিতা ও উৎসাহই হায়াতৃস সাহাবার ন্যায় আজীমুশশান কিতাবের বাংলা তরজমার বিষয়ে মূল প্রেরণা জোগাইয়াছে। কাজেই সর্বাগ্রে তাহাদের এহসান স্বীকার করিতেছি। অতএব যাহারাই বান্দাকে এই কাজে যে কোন প্রকার সহযোগিতা ও উৎসাহ দান করিয়াছেন আল্লাহ্ পাক তাহাদিগকে উভয় জাহানে ইহার উত্তম বদলা দান করুন। বস্ততঃ যাহা কিছু সম্ভব হইয়াছে নিঃসন্দেহে তাহা সম্পূর্ণই আল্লাহ্ পাকের অশেষ মেহেরবানীতে হইয়াছে এবং যেটুকু সঠিক ও নির্ভূল হইয়াছে তাহাও আল্লাহ্ পাকেরই রহমত। আর যে কোন ভূল-ত্রান্তি হইয়াছে সবই বান্দা অনুবাদকের অযোগ্যতার দরুনই হইয়াছে। তবে আল্লাহ্ পাক অত্যন্ত দয়াবান ও ক্ষমাশীল। পরিশেষে পাঠকের অরগতির জন্য আরজ করিতেছি যে, মূল হায়াতুস সাহাবাহ কিতাবখানি চার জিল্দে সমাপ্ত একখানি সুদীর্ঘ কিতাব। জনাব হাজী ছাহেব মাদ্দাজিলুহুল আলী বলিয়াছিলেন, প্রত্যহ এশার পর কাকরাইলের মিম্বারে যেটুকু পড়া হয় তাহা যেন সংগে সংগে তরজমা লিখিয়া ফেলা হয়। আর যখন বলিয়াছিলেন তখন তৃতীয় জিল্দ পড়া হইতেছিল বিধায় তৃতীয় জিলদেরই তরজমা প্রথম করা হইয়াছে। ইনশাআল্লাহ বাকী জিল্দগুলি পরবতীতে তরজমা করা হইবে বলিয়া আশা রাখি। আর কিতাব দীর্ঘ না হয় এই উদ্দেশ্যে হাদীসের সনদ ও হাওয়ালা ইত্যাদির তরজমা দ/্/$/.2111001179.0010
— Page 5 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.