১৬ হায়াতুস্ সাহাবাহ রোঃ) হইয়াছে, কিন্তু তিনি সবর করিয়াছেন। (বুখারী) হযরত আবূ সাঈদ (রাঃ) বলেন, আমরা একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তিনি কোন জিনিষ বন্টন করিতে ছিলেন। বনু তাইম গোত্রের যুল খুওয়াইসারাহ নামক এক ব্যক্তি আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ! ইনসাফ করুন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার নাশ হউক, আমি ইনসাফ না করিলে আর কে ইনসাফ করিবে? (যদি এমন হয় তবে) আমি সব হারাইব, ক্ষতিগ্রস্থ হইব ! আমি যদি ইনসাফ না করি তবে কে আছে ইনসাফ করিবে? হযরত ওমর (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে অনুমতি দান করুন, ইহার গর্দান উড়াইয়া দেই। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ছাড়িয়া দাও। কারণ তাহার এমন বহু সঙ্গী আছে, যাহাদের নামায ও রোযার সামনে কিন্ত কোরআন তাহাদের হলক অতিক্রম করিবে না। তাহারা ইসলাম হইতে এমন দ্রতবেগে বাহির হইয়া যাইবে যেমন (অত্যন্ত বেগে নিক্ষিপ্ত) তীর শিকারকে ভেদ করিয়া এমনভাবে বাহির হইয়া যায় যে, উহার ফলক দেখিলে (রক্ত ইত্যাদির) কোন চিহ্ন পাওয়া যায় না, এবং ফলকের নিম্নভাগের বক্র অংশেও কোন চিহ্ন দেখা যায় না। তীরের কাঠি দেখিলেও কিছু পাওয়া যায় না এবৎ উহার পিছনের পালকেও কোন চিহ্ন পরিলক্ষিত হয় না। অথচ উহা রক্ত ও মল ভেদ করিয়া বাহির হইয়া গিয়াছে। উহাদের চিহ্ন এই যে, উহাদের মধ্যে কৃষ্ণকায় এক ব্যক্তি থাকিবে। তাহার একটি বানু স্ত্রীলোকের স্তনের ন্যায় অথবা বলিয়াছেন মাংসপিণ্ডের ন্যায় দুলিতে থাকিবে। মুসলমানদের পরস্পর বিরোধের সময় ইহাদের আবির্ভাব ঘটিবে। আবু সাঈদ রোঃ) বলেন, আমি সাক্ষ্য দিতেছি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে আমি ইহা শুনিয়াছি। এবং সাক্ষ্য দিতেছি যে, হযরত আলী (রাঃ) ইহাদের সহিত জেহাদ করিয়াছেন। আমি তাঁহার সঙ্গে ছিলাম। তিনি যুদ্ধ শেষে উক্ত ব্যক্তিকে তালাশ করিতে বলিলে তাহাকে তালাশ করিয়া আনা হইল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সম্পর্কে যেরূপ বর্ণনা দিয়াছিলেন, আমি ঠিক সেরূপ তাহাকে দেখিয়াছি। (বিদায়াহ) দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।