১৪ হায়াতুস্ সাহাবাহ রোঃ) দিলেন, এবং বলিলেন, তুমি আমাকে এক মহান সত্তার কথা স্মরণ করাইয়াছ। (মুনতাখাব) হযরত মুসআব ও হযরত ইবনে মাসউদ রোঃ)এর আখলাক হযরত আমের ইবনে বাবিয়াহ্ রাঃ) বলেন, হযরত মুসআব ইবনে ওমায়ের (রোঃ) ইসলাম গ্রহণের দিন হইতে ওহোদের যুদ্ধে শহীদ হওয়া পর্যন্ত আমার বন্ধু ও সঙ্গী ছিলেন। আমরা একই সঙ্গে হাবশার উভয় হিজরত করিয়াছি। তিনি সকলের মধ্যে আমার সাথী ছিলেন। আমি তাঁহার ন্যায় উত্তম চরিত্রবান ও কম বিরুদ্ধাচরণকারী ব্যক্তি কখনও দেখি নাই। হাববাহ ইবনে জুওয়াইন (রহঃ) বলেন, আমরা হযরত আলী (রোঃ)এর নিকট হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ)এর আখলাক সম্পর্কে আলোচনা করিলাম। সকলেই তাঁহার প্রশংসা করিল। তাহারা বলিল, হে আমীরুল মুমিনীন, আমরা আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ)এর ন্যায় উত্তম চরিত্রবান, কোমল প্রাণ উস্তাদ ও উত্তম সঙ্গী এবং অত্যাধিক পরহেযগার আর কাহাকেও দেখি নাই। হযরত আলী (রাঃ) বলিলেন, আমি তোমাদিগকে আল্লাহ্র কসম দিয়া জিজ্ঞাসা করিতেছি, ইহা কি তোমাদের অন্তরের সত্য কথা ? তাহারা বলিল, হা। অতঃপর তিনি বলিলেন, আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আয় আল্লাহ্, আমিও তীহার সম্পর্কে তেমনই বলিতেছি যেরূপ ইহারা বলিয়াছে, বরং ইহাদের অপেক্ষা উত্তম বলিতেছি। অপর রেওয়ায়াতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, হযরত আলী (রাঃ) বলিলেন, তিনি কোরআন পড়িয়াছেন, এবং উহার হালালকে হালাল ও হারামকে হারাম বিশ্বাস করিয়াছেন। দ্বীন সম্পর্কে ফকীহ ও সুন্নাতের আলেম ছিলেন। হযরত ইবনে ওমর ও হযরত মুআয (রাঃ)এর আখলাক সালেম রেহঃ) বলেন, হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) একবার শুধু তাহার খেদমতগার এক গোলামকে লা'নত করিয়াছিলেন, এবং এই কারণে তাহাকে পরে আযাদ করিয়া দিয়াছিলেন। ইহা ছাড়া তিনি কখনও কোন দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।