১২ হায়াতুস্ সাহাবাহ রোঃ) লাল রঙের উটের পাল গ্রহণ করিতেও পছন্দ করিব না। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, চরিত্র ও দৈহিক গঠনে আমার সহিত জা*্ফর সর্বাপেক্ষা মিল রাখে । আর হে আব্দুল্লাহ, তোমার পিতার সহিত আল্লাহর সকল মখলুক অপেক্ষা তোমার অধিক মিল রহিয়াছে। হযরত ওমর (রোঃ)এর আখলাক বাহ্রিয়্যাহ্ বেহঃ) বলেন, আমার চাচা__হযরত খেদাশ্ রোঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে একটি পেয়ালা চাহিয়া লইয়াছিলেন। যাহাতে তীহাকে খাইতে দেখিয়াছিলেন। উক্ত পেয়ালাটি পরবতীকালে আমাদের নিকট ছিল। হযরত ওমর (রাঃ) বলিতেন, পেয়ালাটি তিনি উহা হইতে পান করিতেন এবং নিজের মাথায় ও চেহারায় ঢালিতেন। একবার এক চোর আমাদের ঘরে হানা দিল এবং আমাদের অন্যান্য মাল_ পত্রের সহিত পেয়ালাটিও লইয়া গেল। তারপর একদিন হযরত ওমর (রাঃ) আমাদের নিকট আসিয়া উক্ত পেয়ালাটি আনিতে বলিলে আমরা বলিলাম, আমীরুল মুমিনীন, আমাদের মাল-পত্রের সহিত পেয়ালাটিও চুরি হইয়া গিয়াছে। তিনি শুনিয়া বলিলেন, চোর তো বড় বুদ্ধিমান! রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ালা চুরি করিয়া লইয়া গেল! বর্ণনাকারী বলেন, খোদার কসম তিনি ইেহার অতিরিক্ত) চোরকে না গালি দিলেন, না লা'নত করিলেন। (মুনতাখাব) হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস রোঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত উয়াইনাহ্ ইবনে হিসৃন ইবনে বদর (রাঃ) একবার তীহার আপন ভাতিজা- হুর ইবনে কায়েস (রোঃ)এর ঘরে মেহমান হইলেন। হুর ইবনে কায়েস (রাঃ) হযরত ওমর (রাঃ)এর মজলিসের বিশিষ্ট ব্যক্তিবর্গের একজন ছিলেন। আর তাঁহার মজলিসে ও পরামর্শে যুবক-বৃদ্ধ নির্বিশেষে একান্ত কোর্রা অর্থাৎ আলেমগণই শরীক হইতেন। অতএব হযরত উয়াইনাহ্ (রাঃ) ভাতিজাকে বলিলেন, ভাতিজা! এই আমীরের নিকট তোমার তো বেশ খাতির আছে। তুমি আমার জন্য দেখা করিবার অনুমতি লও। তিনি তাহার জন্য অনুমতি দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।