হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১১ হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমি একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ওসমান (রাঃ)এর স্ত্রী-_হযরত রুকাইয়া রোঃ)এর ঘরে গেলাম। তীহার হাতে চিরুনী ছিল। তিনি বলিলেন, এখনই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট হইতে গিয়াছেন। আমি তীহার মাথায় চিরুনী করিয়া দিয়াছি। তিনি আমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আবু আব্দুল্লাহ্ অর্থাৎ ওসমান (রোঃ)কে কেমন পাইয়াছ? আমি বলিলাম, ভাল। তিনি বলিলেন, উত্তমরূপে তাহার খেদমত কর। কারণ সে আমার সকল সাহাবা অপেক্ষা আমার সহিত আখলাকে অধিক মিল রাখে। মুনতাখাব) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত আসলাম রোঃ) এর ছেলে হযরত আবদুল্লা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফার (াঃ)কে বলিয়াছেন, তুমি শারীরিক গঠন ও চরিত্রের দিক হইতে আমার মত হইয়াছ। হযরত আলী (রাঃ) বলিয়াছেন, একবার আমি ও হযরত জাস্ফর (রাঃ) এবং হযরত যায়েদ রোঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলাম। তিনি হযরত যায়েদ রোঃ)কে বলিলেন, তুমি আমাদের ভাই ও আমাদের অনুরাগী সাথী। তিনি আনন্দে নাচিয়া উঠিলেন। তারপর হযরত জাস্ফর (রাঃ)কে বলিলেন, তৃমি দৈহিক গঠনে ও চরিত্রে আমার মত হইয়াছ। তিনি আনন্দে হযরত যায়েদ অপেক্ষা জোরে নাচিয়া উঠিলেন। তারপর আমাকে বলিলেন, তুমি আমার, আমি তোমার। আমি আনন্দে হযরত জাস্ফর (রাঃ) অপেক্ষা জোরে নাচিয়া উঠিলাম। (মুনতাখাব) হযরত উসামা ইবনে যায়েদ রোঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর (রাঃ)কে বলিলেন, তোমার ন্যায় হইয়াছে। তুমি আমার। আর তুমি, হে আলী, আমার, আর তুমি আমার আওলাদের পিতা। হযরত আব্দুল্লাহ্ ইবনে জান্ফর (রাঃ) বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে এমন একটি কথা শুনিয়াছি, যাহার বিনিময়ে আমি দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।