১০ হায়াতুস্ সাহাবাহ রোঃ) করিবে। অতঃপর আমি দশ বৎসর তাহার খেদমত করিয়াছি। তিনি কখনও আমাকে মারেন নাই, গালি দেন নাই বা আমার মুখের উপর ভ্রাকুঞ্চিতও করেন নাই। (কোন্য) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রোঃ)দের আখলাক বা চরিত্র হযরত ইবনে ওমর রোঃ)এর বর্ণনা হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, কুরাইশাদের মধ্য হইতে সর্বাপেক্ষা উজ্্বল চেহারা ও উত্তম আখলাকের অধিকারী এবং সর্বাধিক লজ্জাশীল তিন ব্যক্তি ছিলেন। যদি তাহারা তোমার সহিত কথা বলেন তবে মিথ্যা বলিবেন না। আর যদি তুমি তাঁহাদের সহিত কথা বল তবে তাঁহারা তোমাকে মিথ্যাবাদী বলিবেন না। তীহারা হইলেন হযরত আবু বকর (রাঃ), হযরত ওসমান ইবনে আফ্ফান রোঃ) ও হযরত আবূ ওবাইদাহ ইবনে জাররাহ্ রোঃ)। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর রোঃ) বলিয়াছেন, কুরাইশদের মধ্যে সর্বাপেক্ষা উজ্ম্বল চেহারা, সর্বোত্তম আখলাকের অধিকারী ও সর্বাধিক লজ্জাশীল তিন ব্যক্তি_হযরত আবু বকর রোঃ), হযরত ওসমান ও হযরত আবু ওবাইদাহ্ (রাঃ)। (আবু নুআঈম) কতিপয় সাহাবা(রাঃ)দের আখলাক সম্পর্কে রাসূলুল্লাহ্ (সোঃ)এর সাক্ষ্য দান হযরত হাসান (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আবু ওবাইদাহ্ ব্যতীত আমি ইচ্ছা করিলে আমার যে কোন সাহাবীর আখলাকে খুত ধরিতে পারি। হযরত আব্দুর রহমান ইবনে ওসমান কুরাইশী রোঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তীহার মেয়ের ঘরে যাইয়া দেখিলেন, তিনি হযরত ওসমান (োঃ)এর মাথা ধুইয়া দিতেছেন। বলিলেন, হে বেটি, আবু আব্দুল্লার উত্তমরূপে সেবা কর। কারণ, সে আমার সকল সাহাবা অপেক্ষা আমার সহিত আখলাকে অধিক মিল রাখে। ফ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।