Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৭৯ হযরত ইবনে আববাস (রাঃ) বলিলেন, যখন এই আয়াত নাযিল হইয়াছিল তখন উহা সাহাবাদিগকে অত্যন্ত বিষন্ন করিয়া দিয়াছিল ও তাহাদের অন্তরে চিন্তার ঝড় তুলিয়াছিল। তাহারা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো ধবংস হইয়া গেলাম। আমাদের কথা ও কার্যের হিসাব লওয়া হইবে বুঝিলাম। কিন্ত অন্তর তো আমাদের আয়ত্তে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে বলিলেন, তোমরা বল, “আমরা শুনিলা ম ও মানিলাম।” তাহারা বলিলেন, “আমরা শুনিলাম ও মানিলাম।” হযরত ইবনে আব্বাস বলেন, অতঃপর আল্লাহ তায়ালা উহা মানসুখ (বাতিল) করিয়া ০১2) ০ হইতে সুরার শেষ পর্যন্ত নাযিল করিলেন। সুতরাং তাহাদের মনের ওয়াস ওয়াসা মাফ করিয়া দেওয়া হইয়াছে। শুধু আমলের হিসাব লওয়া হইবে। অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা বল, আমরা শুনিলাম ও মানিলাম এবং নিজেকে সোপর্দ করিলাম। যখন তাহারা উহা বলিলেন, তখন আল্লাহ পাক তাহাদের অন্তরে ঈমান ঢালিয়া দিলেন। (আহমাদ) অপর একটি আয়াত সম্পর্কে সাহাবা রোঃ)দের ঈমান হযরত আবদুল্লাহ (রাঃ) বলেন, যখন এই আয়াত নাযেল হইল__- 2১৮১৯৬১৬৯০1)৮৮৬) অর্থাৎ যাহারা ঈমান আনিয়াছে এবং নিজেদের ঈমানকে জুলুমের সহিত মিশ্রিত করে নাই তাহাদের জন্যই নিরাপত্তা রহিয়াছে এবং তাহারাই হেদায়াতপ্রাপ্ত। সাহাবাদের উপর উহা কঠিন হইয়া দেখা দিল। তাহারা বলিলেন, আমাদের মধ্যে এমন কে আছে যে, নিজের নফসের উপর জুলুম করে নাই? (অর্থাৎ গুনাহ করে নাই।) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা যেমন বুঝিয়াছ তেমন নহে। লোকমান (আঃ) নিজ ছেলেকে বলিয়াছিলেন, হে বেটা, আল্লাহর সহিত শির্ক করিও না। নিশ্চয়ই শির্ক দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৪১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।