Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৯ হে উনাইস, আমি তোমাকে যে কাজের জন্য বলিয়াছি উহার জন্য যাইবে না? আমি বলিলাম, হা, ইয়া রাসূলাল্লাহ, আমি যাইতেছি। হযরত আনাস (রোঃ) বলেন, খোদার কসম, আমি নয় বৎসর তীহার খেদমত করিয়াছি। আমার জানা মতে তিনি আমার কোন কাজের উপর কখনও এরূপ বলেন নাই যে, তুমি কেন এরূপ করিলে? অথবা কোন কাজ না করিয়া থাকিলে তিনি এরূপ বলেন নাই যে, কেন এরূপ করিলে না? অপর রেওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, আমি দশ বৎসর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিয়াছি। খোদার কসম, তিনি আমার ব্যাপারে কখনও উফ্‌ পর্যস্ত করেন নাই। আর না আমার কোন কাজে এরূপ বলিয়াছেন যে, কেন করিলে? অথবা এরূপ কেন করিলে নাঃ অপর এক রেওয়ায়াতে আছে, হযরত আনাস (রাঃ) বলিয়াছেন, আমি দশ বৎসর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিয়াছি। তাহার আদেশ পালনে অলসতা করিলে অথবা পালন না করিলে তিনি কখনও তিরস্কার করেন নাই। বরৎ তাহার পরিবারের কেহ তিরস্কার করিলে তিনি বলিতেন, ছাড়িয়া দাও ! যদি তক্দীরে থাকিত তবে হইত। অথবা বলিতেন, যদি আল্লাহ, পাকের ফয়সালা হইত তবে হইত। (বিদায়াহ) হযরত আনাস রোঃ) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বৎসর খেদমত করিয়াছি। তিনি আমাকে কখনও একটি গালিও দেন নাই। আর না কখনও মারিয়াছেন অথবা ধমক দিয়াছেন। না কখনও আমার মুখের উপর ভ্র কুঞ্চিত করিয়াছেন। তাঁহার কোন আদেশ পালনে অলসতা করিলে তিরস্কারও করেন নাই। যদি তীহার পরিবারের কেহ তিরস্কার করিত, তিনি বলিতেন, ছাড়, যদি তরুদীরে থাকিত তবে হইত। অপর রেওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদীনায় আগমনের সময় আমার বয়স আট বৎসর ছিল। আমার মা আমাকে তাঁহার নিকট লইয়া গেলেন এবং বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি ব্যতীত আনসারদের অন্যান্য মেয়ে-পুরুষরা আপনাকে তোহ্‌ফা দিয়াছে। আপনাকে দিবার মত আমার এই ছেলে ব্যতীত আমি আর কিছু পাই নাই। সুতরাং ইহাকে গ্রহণ করুন। আপনার যে কোন প্রয়োজনে সে আপনার খেদমত দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।