হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৭১ হাতে আমার প্রাণ, তৃতীয় কথাটিও অবশ্যই সংঘটিত হইবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা বলিয়াছেন। এমনিভাবে দাওয়াতের উদ্দেশ্যে সাহাবা রোঃ)দের জামাত প্রেরণের বর্ণনায় জাবালা ইবনে আইহামের এর সম্মুখে হেশাম ইবনে আস রোঃ) ও অন্যান্যদের এই উক্তিও উল্লেখ হইয়াছে যে, খোদার কসম, তোমার এই সিংহাসন ও আমরা তোমার নিকট হইতে কাড়িয়া লইব এবং বড় বাদশাহ (োয়সার)এর রাজত্বও লইব। ইনশাআল্লাহ! আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে এই সংবাদ দিয়াছেন। হযরত আবু বকর (রাঃ)এর শাম দেশের উদ্দেশ্যে সৈন্য প্রেরণের উপর গুরুত্ব আরোপ প্রসঙ্গে হযরত আলী রোঃ) তাহাকে যে কথা বলিয়াছিলেন তাহাও পূর্বে বর্ণিত হইয়াছে। তিনি তীহাকে বলিয়াছিলেন- আমার দৃঢ়বিশ্বাস যে, উহাদের বিরুদ্ধে এই অভিযানে আপনি স্বয়ং অংশগ্রহণ করেন অথবা সৈন্য প্রেরণ করেন, উভয় অবস্থায়ই আপনি (আল্লাহর) সাহায্য প্রাপ্ত হইবেন। ইনশাআল্লাহ! হযরত আবু বকর (রাঃ) বলিলেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দান করুন, আপনি উহা কিরপে অবগত হইলেন? তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, এই দ্বীন উহার সকল শক্রর উপর জয়লাভ করিতে থাকিবে । অবশেষে উহা প্রতিষ্ঠা লাভ করিবে ও উহার অনুসারীগণ বিজয়ী হইবে। হযরত আবু বকর রোঃ) বলিলেন, সুবহানাল্লাহ! কত সুন্দর কথা! আপনি আমাকে আনন্দিত করিয়াছেন, আল্লাহ আপনাকে আনন্দিত করুন। গায়বী মদদ ও সাহায্যের বর্ণনায় হযরত আবদুল্লাহ ইবনে ওমর রোঃ)এর কথা উল্লেখ হইয়াছে যে, যখন তিনি সিংহের কান মলিয়া দিলেন ও তাহাকে আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন নাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, বনি আদম যাহাকে ভয় করে আল্লাহ পাক উহাকে তাহার উপর ক্ষমতা প্রদান করেন। যদি বনি আদম আল্লাহ ব্যতীত কাহাকেও ভয় না করে তবে তিনি কখনও অপরকে তাহার উপর ক্ষমতা প্রদান করেন না। দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৪০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।