Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৬৯ মুসলমানদের মধ্য হইতে একজনকে ডাকিয়া পাঠাইল। হযরত মুগীরা ইবনে শোদ্বা রোঃ)কে পাঠানো হইল। তাহাদের দোভাষী বলিল, তোমরা কাহারা? হযরত মুগীরাহ (রাঃ) বলিলেন, আমরা আরবের বাসিন্দা, আমরা এক কঠিন দুর্ভাগ্য ও দীর্ঘ মুসিবতের মধ্যে জীবন কাটাইতে ছিলাম। ক্ষুধার জ্বালায় চামড়া ও খেজুর দীনা চুষিতাম, পশমের কাপড় পরিধান করিতাম, বৃক্ষ ও পাথর পূজা করিতাম। এমন সময় আসমান ও যমীনের প্রভূ আমাদের মধ্য হইতে আমাদের জন্য একজন নবী পাঠাইলেন। যাহার পিতা-মাতাকে আমরা জানি। আমাদের নবী ও আমাদের প্রভূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে আদেশ করিয়াছেন। আমরা যেন তোমাদের সহিত যুদ্ধ করি, যতক্ষণ না তোমরা এক আল্লাহর এবাদত কর অথবা জিজিয়া প্রদান কর। আমাদের নবী ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে আমাদের প্রভূর পয়গাম শুনাইয়াছেন যে, আমাদের মধ্যে যে নিহত হইবে সে বেহেশতে প্রবেশ করিবে এবং এমন নেয়ামতের ভাগী হইবে যাহা সে কখনও দেখে নাই। আর যে বাঁচিয়া থাকিবে সে তোমাদের গর্দানের মালিক হইবে। হযরত আবু দারদা রোঃ)এর একীন তাল্ক রহঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, এক ব্যক্তি হযরত আবু দারদা (রাঃ)এর নিকট আসিয়া বলিল, হে আবু দারদা, আপনার ঘর পুড়িয়া গিয়াছে। তিনি বলিলেন, পুড়ে নাই। কিছুক্ষণ পর অপর একজন আসিয়া একই কথা বলিল। তিনি বলিলেন, পুড়ে নাই। কিছুক্ষণ পর অন্য একজন আসিয়া একই কথা বলিল। তিনি বলিলেন, পুড়ে নাই। ইহার পর একজন আসিয়া বলিল, হে আবু দারদা, আগুন লাগিয়াছিল, কিন্তু আপনার ঘর পর্যস্ত আসিয়া নিভিয়া গিয়াছে। তিনি বলিলেন, আমি জানি আল্লাহ পাক কখনো এমন করিবেন না। তাল্ক (রহঃ) বলেন, আমি বলিলাম, হে আবু দারদা! আমি বুঝিতে পারিতেছি না যে, আপনার কোন কথা বেশি আশ্চর্যজনক__এই কথা যে. “পুড়ে নাই' না এই কথা যে, 'আমি জানি আল্লাহ পাক কখনো এমন করিবেন না"। তিনি বলিলেন, আসল কথা হইল, কয়েকটি কলেমা যাহা আমি ফ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৪০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।