Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৮ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) অপর রেওয়ায়াতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, আমি তাহার ন্যায় কাহাকেও না পূর্বে দেখিয়াছি আর না পরে দেখিয়াছি। হযরত আনাস (াঃ)এর রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, তিনি না গালিগালাজ করিতেন, না কাহাকেও লা'নত করিতেন। আর না তিনি অশ্লীল স্বভাবের ছিলেন। তিনি আমাদের কাহাকেও তিরস্কার করিতে হইলে এইরূপ বলিতেন, তাহার কপাল কর্দমাক্ত হউক। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রোঃ) বলিয়াছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না স্বভাবগত অশ্ীল ছিলেন, আর না কখনও অশ্ীল বাক্য ব্যবহার করিতেন। তিনি বলিতেন, তোমাদের মধ্যে উত্তম চরিত্রবানই উত্তম ব্যক্তি। (বিদায়াহ) খাদেমের সহিত রাসূলুল্লাহ্‌ সোঃ)এর উত্তম ব্যবহার হযরত আনাস রোঃ) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করিলেন তখন হযরত আবু তালহা (রাঃ) আমাকে হাত ধরিয়া তাহার নিকট লইয়া গেলেন। এবং বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আনাস একটি বুদ্ধিমান ছেলে, আপনার খেদমত করিবে। হযরত আনাস (রাঃ) বলেন, আমি সফরে ও বাড়ীতে তাঁহার খেদমত করিয়াছি। খোদার কসম, আমার কোন কাজের উপর তিনি কখনও এরূপ বলেন নাই যে, তুমি কেন ইহা এরূপ করিলে? অথবা কোন কাজ না করিলে তিনি কখনও বলেন নাই যে, তুমি এই কাজ কেন এরূপ করিলে না? অপর এক রেওয়ায়াতে আছে, হযরত আনাস (রাঃ) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। একদিন তিনি আমাকে কোন কাজের জন্য পাঠাইতে চাহিলে (ষ্টামির ছলে) বলিলাম, আমি যাইব না। কিন্তু আমার অন্তরে ইহাই ছিল যে, তিনি যে কাজের আদেশ করিয়াছেন তাহা পালনের জন্য যাইব। সুতরাং বাহির হইলাম, পথে দেখিলাম, একদল ছেলে বাজারে খেলিতেছে। হঠাৎ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক হইতে আসিয়া আমার ঘাড়ে ধরিলেন। আমি তাহার দিকে চাহিয়া দেখিলাম, তিনি হাসিতেছেন। বলিলেন, দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।