Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৬৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) এবং আমি উহাকে তাহার সোপর্দ করিয়া দিলাম। আমার সঙ্গীগণ আমাকে বলিল, তুমি যদি একশ হাজার বলিতে তবে সে তাহাই দিত। আমি বলিলাম, আমি তো দশ শতের উধে্র্বে কোন সংখ্যা আছে বলিয়াই জানিতাম না। (আবু নুআঈম) হযরত মুগীরাহ রোঃ)এর একীন যুবাইর ইবনে হাইয়াহ (রহঃ) বলেন, কাফের বাদশাহ__বিন্দার সংবাদ পাঠাইল যে, হে আরববাসী, তোমাদের একজন লোক আমার নিকট পাঠাও, আমি তাহার সহিত কথা বলিব। এই কাজের জন্য সকলে হযরত মুগীরাহ ইবনে শোবাহ (রাঃ)কে নির্বাচন করিল। যুবাইর রেহঃ) বলেন, আমি তাহার দিকে দেখিতেছিলাম, তিনি লম্বা চুলধারী ও একটচক্ষুহীন ছিলেন। তিনি ব দশাহের নিকট গেলেন। যখন তিনি ফিরিয়া আসিলেন আমরা তাহাকে কি বলিয়াছেন, সে সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, আমি হামদ ও সানা পড়িয়া বলিয়াছি যে, আমরা সকলের তুলনায় দূরের বাসিন্দা ছিলাম। সর্বাপেক্ষা ক্ষুধার্ত ও সর্বাধিক কষ্টময় জীবন-যাপন করিতে ছিলাম। সর্বপ্রকূর উত্তম ও ভাল জিনিস হইতে সর্বাধিক দূরে পড়িয়া ছিলাম। এমতাবস্থায় আল্লাহ তায়ালা আমাদের নিকট একজন রাসূল পাঠাইলেন। তিনি আমাদের সহিত দুনিয়াতে সাহায্যের ও আখেরাতে জান্নাতের ওয়াদা করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর হইতেই আমরা আমাদের প্রভুর পক্ষ হইতে বিজয় ও সাহায্য দেখিয়া আসিতেছি এবং পরিশেষে তোমাদের নিকট আসিয়া উপস্থিত হইয়াছি। খোদার কসম, আমরা এইখানে রাজত্ব ও আয়েশ দেখিতেছি। আমরা ইহা ছাড়িয়া কখনও পূর্বেকার কষ্টময় জীবনের দিকে ফিরিয়া যাইব না, যতক্ষণ না তোমাদের হাতের এই রাজত্ব কাড়িয়া লইব অথবা তোমাদিগকে তোমাদের যমীনে কতল করিব। (আবু নুআঈম) বায়হাকী আল আসমা ওয়াস সিফাত কিতাবে যুবাইর ইবনে হাইয়াহ (রেহঃ) হইতে আহওয়াজবাসীদের নিকট প্রেরিত নোস্মান ইবনে মুকাররেন রোঃ)এর জামাত প্রসঙ্গে দীর্ঘ হাদীস আলোচনা করিয়া বলেন, তাহারা দ/্/$/.9111001179.0010

— পৃষ্ঠা ৩৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।