Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৬৭ উঠিবে। অতঃপর তিনি ও তাঁহার সঙ্গীগণ উঠের পিঠ হইতে নামিয়া তাহাকে দাফন করিলেন। এবং হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রোঃ) তাহার সম্পর্কে বর্ণিত হাদীস বর্ণনা করিলেন ও তবুকের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে যাহা বলিয়াছিলেন তাহা শুনাইলেন। ছেবনে সাদ্দ) হযরত খুরাইম রোঃ)এর একীন হুমায়েদ ইবনে মুনহাব (রহঃ) বলেন, আমার দাদা খুরাইম ইবনে আওস (রাঃ) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক হইতে ফিরিবার পর আমি তীহার নিকট গেলাম এবং ইসলাম গ্রহণ করিলাম। শুনিলাম তিনি বলিতেছেন, এই শ্েতবর্ণের হীরা শহর আমার সম্মুখে উদ্ভাসিত হইয়াছে। আর এই যে, শায়মা বিনতে বুকায়লাহ আযদিয়াহকে দেখিতেছি কালো চাদরে আবৃত হইয়া সাদা খচ্চরে চড়িয়া আসিতেছে। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ ! আমরা যদি হীরাতে প্রবেশ করি এবং তাহাকে আপনার বর্ণনা অনুযায়ী পাই তবে কি সে আমার হইবে? তিনি বলিলেন, সে তোমার রহিল। তিনি বলেন, পরে যখন চারিদিকে লোক মোরতাদ হইয়া গেল তখন আমার গোত্রের কেহ মোরতাদ হয় নাই। আমরা হযরত খালেদ ইবনে ওলীদ রোঃ)এর সহিত হীরার উদ্দেশ্যে অগ্রসর হইলাম। (িজয়ের পর) যখন আমরা হীরা শহরে প্রবেশ করিলাম তখন সর্বপ্রথম শায়মা বিনতে বুকাইলাহ-এর সহিত আমাদের দেখা হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলিয়াছিলেন ঠিক তেমনি সে কালো চাদরে আবৃত হইয়া সাদা খচ্চরে চড়িয়া আসিতেছিল। আমি তাহাকে জড়াইয়া ধরিয়া বলিলাম, সে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে আমার জন্য দিয়াছেন। হযরত খালেদ (রাঃ) সাক্ষী চাহিলেন। আমি সাক্ষী উপস্থিত করিলাম। মোহাম্মাদ ইবনে মাসলামা ও মুহাল্মাদ ইবনে বশীর (রাঃ) দুই আনসারী সাক্ষ্য দিলেন। হযরত খালেদ (রাঃ) আমাকে দিয়া দিলেন। শায়মার নিকট তাহার ভাই আবদুল মসীহ আপোষ করিবার উদ্দেশ্যে আসিয়া উপস্থিত হইল। এবং আমাকে বলিল, তুমি তাহাকে আমার নিকট বিক্রয় করিয়া দাও। আমি বলিলাম, খোদার কসম, আমি দশ শতের কম লইব না। সে আমাকে এক হাজার দিয়া দিল দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৩৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।