Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৬৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) বা প্রতিনিধিত্বের কাজ করিয়াছে অথবা কোন গোত্রের সংবাদবাহকের কাজ করিয়াছে সে যেন আমার কাফন না দেয়। দেখা গেল উহাদের মধ্যে প্রত্যেকেই উপরোক্ত কোন-না-কোন কাজ করিয়াছে, শুধু একজন আনসারী যুবক পাওয়া গেল যে কোনটাই করে নাই। সে বলিল, আমি আপনাকে কাফন দিব। আপনার উল্লেখিত কোন কাজ আমি জীবনে করি নাই। আমি আপনাকে আমার গায়ের এই চাদর দ্বারা কাফন দিব। এবং আমার জিনিসপত্রের মধ্যে আরো দুইটি কাপড় আছে যাহা আমার মা আমার জন্য বুনাইয়াছিলেন। তিনি বলিলেন, হাঁ, তুমিই আমার কাফন দিবে। সুতরাং উপস্থিত সকলের মধ্যে সেই আনসারী যুবকই তাহাকে কাফন দিলেন। উক্ত দলের মধ্যে হাজর ইবনে আদবার, মালেক আশতার রৈহঃ) প্রমুখ সহ সকলেই ইয়ামানবাসী ছিলেন। (মুনতাখাব) হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, যখন হযরত ওসমান রোঃ) হযরত আবু যার (রাঃ)কে রাবাযাতে নির্বাসিত করিলেন এবং সেইখানে তাহার মৃত্যু হইল, তখন তীহার সহিত তাহার স্ত্রী ও গোলাম ব্যতীত আর কেহ ছিল না। তিনি তাহাদিগকে অসিয়ত করিলেন যে, তোমরা দুইজন আমাকে গোসল দিয়া ও কাফন পরাইয়া রাস্তার মাঝখানে রাখিয়া দিবে। প্রথম যে কাফেলা আসিবে তাহাদিগকে বলিবে, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যার (রাঃ)। তোমরা তাহার দাফন কার্ষে আমাদের সাহায্য কর। সুতরাং যখন মৃত্যু হইল তাহারা তাহাই করিলেন এবং তীহাকে রাস্তার উপর রাখিয়া দিলেন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রোঃ) ইরাকী এক কাফেলার সহিত ওমরার উদ্দেশ্যে যাইতেছিলেন। হঠাৎ রাস্তার উপর জানাযা দেখিয়া তাহারা আতঙ্কিত হইলেন। তাহারা এত নিকটে পৌছিয়া গিয়াছিলেন যে, জানাযা উটের পায়ের নীচে পড়িবার উপক্রম হইয়াছিল। গোলাম আসিয়া তাহাদের সম্মুখে দাঁড়াইল এবং বলিল, ইনি, আবু যার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তাহার দাফন কার্যে আপনারা আমাদের সাহায্য করুন। ইহা শুনিয়া হযরত আবদুল্লাহ উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন এবং বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলিয়াছেন যে, তুমি একাকী চলিতেছ, একাকী মরিবে ও (কেয়ামতের ময়দানে) একাকী ড/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।