৩৬৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছেন, আমি মুমেনীনদের দুই দলের মাঝখানে শহীদ হইয়া মরিব। আল্লাহর রাস্তায় সাহাবাদের কতল হইবার আগ্রহের বর্ণনায় হযরত আম্মার (রাঃ)এর কথা উল্লেখ হইয়াছে। তিনি বলিয়াছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দুনিয়াতে তোমার সর্বশেষ খাদ্য দুধের শরবত হইবে। ইহাও বর্ণিত হইয়াছে যে, সিফফীনের যুদ্ধের দিন তিনি যখন লড়াই করিয়াও শহীদ হইতেছিলেন না তখন তিনি হযরত আলী (রাঃ)এর নিকট আসিয়া বলিলেন, হে আমিরুল মুমেনীন, অমুক দিনের কথা স্মরণ করুন। তিনবার এই কথা বলিলেন। তারপর তাহার সম্মুখে দুধ আনা হইল। তিনি উহা পান করিলেন। এবং বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে, ইহাই সর্বশেষ পানীয় যাহা আমি দুনিয়াতে পান করিব। অতঃপর তিনি লড়াই করিতে করিতে শাহাদাৎ বরন করিলেন। হযরত খালিদ ইবনে ওলীদ (রাঃ) বলেন, হেশাম ইবনে ওলীদের বেটি যিনি হযরত আম্মার রোঃ)এর শুশ্রাধা করিতেন, তিনি বলিয়াছেন, হযরত মুআবিয়া রোঃ) হযরত আম্মার (রাঃ)কে দেখিতে আসিলেন। ফিরিয়া যাইবার সময় বলিলেন, হে আল্লাহ তাহার মৃত্যু আমাদের হাতে করিও না। কারণ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি যে, বিদ্রোহী দল আম্মারকে কতল করিবে। (মুনতাখাব) হযরত আবু যার রোঃ)এর একীন ইবরাহীম ইবনে আশতার (রহঃ) তাহার পিতা হইতে বর্ণনা করেন, হযরত আবু যার রোঃ)এর মৃত্যুর সময় তাহার স্ত্রী কাঁদিতে লাগিলেন। তিনি বলিলেন, কেন কাদিতেছ? তাহার স্ভ্রী বলিলেন, এই জন্য কাঁদিতেছি যে, আপনাকে দাফন করিবার মত শক্তি আমার নাই এবং আমার নিকট আপনাকে কাফন দিবার মত কাপড়ও নাই। তিনি বলিলেন, কীদিও না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি, তিনি কিছু লোককে উদ্দেশ্য করিয়া বলিয়াছেন, যাহাদের মধ্যে আমিও একজন ছিলাম যে, “তোমাদের দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।