৩৬২ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) হযরত আলী রোঃ)এর একীন ফাযালাহ. ইবনে আবি ফাযালাহ আনসারী (রাঃ) বলেন, আমি আমার পিতার সহিত ইয়াম্বুতে হযরত আলী (রাঃ)কে দেখিতে গেলাম। তিনি সেখানে খুব বেশী অসুস্থ ছিলেন। আমার পিতা তীহাকে বলিলেন, আপনি এইখানে কেন অবস্থান করিতেছেন£ঃ যদি এইখানে আপনার ইন্তেকাল হয় তবে জুহাইনা গোত্রের এই সকল বেদুঈন ব্যতীত আর কেহ আপনার ব্যবস্থা করিবার মত থাকিবে না। একটু কষ্ট করিয়া মদীনায় চলিয়া আসুন। যদি সেইখানে আপনার ইন্তেকাল হয় তবে আপনার সঙ্গীগণ আপনার কাফন দাফনের ব্যবস্থা করিবেন ও আপনার জানাযা পড়িবেন। হযরত আবু ফাযালাহ একজন বদরী সাহাবী ছিলেন। হযরত আলী রোঃ) বলিলেন, আমি এই রোগে মরিব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছেন, আমি ততক্ষণ মরিব না যতক্ষণ আমি আমীর না হইব এবং ইহা (দোড়ি) ট্হার (মাথার) রক্তে (অর্থাৎ দাড়ি মাথার রক্তে) রঞ্রিত না হইবে। হযরত আলী রোঃ) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলেন, আমি যখন আরোহনের জন্য পা দানীতে পা রাখিয়াছি। এমতাবস্থায় আবদুল্লাহ্ ইবনে সালাম (রাঃ) আমার নিকট আসিয়া বলিলেন, কোথায় যাইতেছেন? আমি বলিলাম, ইরাক। তিনি বলিলেন, শুনিয়া রাখুন, আপনি যদি ইরাক যান তবে অবশ্যই আপনার শরীরে তলোয়ারের ধারের আঘাত লাগিবে। হযরত আলী (রাঃ) বলিলেন, খোদার কসম, আমি পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে ইহা শুনিয়াছি। | | মুআবিয়া ইবনে জারীর হাযরামী (রহঃ) বলেন, হযরত আলী (রাঃ) একটি অশ্বারোহী দল পরিদর্শন করিলেন। যখন ইবনে মুলজাম তীহার সম্মুখ দিয়া যাইতেছিল তিনি তাহার নাম অথবা তাহার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। সে আপন পিতার নাম মিথ্যা বলিল। তিনি বলিলেন, তুমি মিথ্যা বলিয়াছ। অতঃপর সে নিজের পিতার নাম সঠিক করিয়া বলিল। তিনি বলিলেন, সত্য বলিয়াছ। জানিয়া রাখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছেন যে, আমার হত্যাকারী ইহুদীর ন্যায় হইবে দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।