Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ৩৬১ হা। যদি তিনি ইহা হইতে দূরের কথাও বলেন, তথাপি আমি তাহা সত্য বলিয়া বিশ্বাস করিব। সকাল সন্ধ্যা তাহার আসমানী খবরের উপরও তো বিশ্বাস করিতেছি। এই কারণেই তাহাকে আৰু বকর সিদ্দীক বলা হয়। (বাইহাকী) অপর এক রেওয়ায়াতে আছে, কিছু লোক মোরতাদ হইয়া গেল এবং ফেতনায় পড়িয়া গেল, তাহারা পূর্বে ঈমান আনিয়াছিল। আর কিছু লোক উহাকে সত্য বলিয়া মানিল। অনুরূপ একটি রেওয়ায়াত হযরত আনাস রোঃ) হইতেও বর্ণিত হইয়াছে। তিনি শবে মেরাজের দীর্ঘ ঘটনা আলোচনার পর বলেন, মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া হযরত আবু বকর (রাঃ)এর নিকট আসিল এবং বলিল, তোমার সঙ্গীর কথা শুনিয়াছ? তিনি বলিতেছেন, বিগত রাত্রিতে তিনি নাকি একমাসের দূরত্বে গিয়াছেন এবং আবার রাত্রিতেই ফিরিয়া আসিয়াছেন। ইহার পর উপরোক্ত রেওয়ায়াত অনুযায়ী হযরত আবু বকর (রোঃ)এর জবাব উল্লেখ করা হইয়াছে। হাদীসের প্রতি হযরত ওমর (রাঃ)এর একীন হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন, একবার হযরত ওমর (রাঃ)এর খেলাফত কালে জারাদ (একপ্রকার ফড়িং জাতীয় প্রাণী যাহা হালাল) কম হইয়া গেল। তিনি উহা সম্পর্কে জিজ্ঞাসা করিলেন, কিন্তু কোন সংবাদ পাওয়া গেল না। তিনি চিন্তিত হইয়া উহার খোঁজে চারিদিকে অশ্বারোহী পাঠাইলেন। সিরিয়া ও ইরাকের দিকেও লোক পাঠাইলেন যে, কোথাও জারাদ দেখা গিয়াছে কিনা। ইয়ামান হইতে একজন অশ্বারোহী এক মুষ্টি জারাদ দিলেন। অতঃপর বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, আল্লাহ তায়ালা এক হাজার উম্মাত প্রাণী) সৃষ্টি করিয়াছেন। তন্মধ্যে ছয়শত সমুদ্রে এবং চার শত ডাঙ্গায়। ইহার মধ্যে জারাদই সর্বপ্রথম ধ্বংস প্রাপ্ত হইবে। উহা ধ্বংস হইবার পর বাকীগুলি একের পর এক এমনভাবে ধ্বংস হইতে আরন্ত করিবে যেমন মালার সুতা ছিড়িয়া গেলে উহার দানাগুলি ঝরিতে থাকে। (তাফসীরে ইবনে কাসীর) ফ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।