হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৫৯ রাসূলুল্লাহ সাললা্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খবরের প্রতি একীন হযরত খুযাইমাহ রোঃ)এর একীন ওমারাহ ইবনে খুযাইমাহ ইবনে সাবেত তীহার চাচা রোঃ) হইতে বর্ণনা করেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আরব বেদুঈনের নিকট হইতে একটি ঘোড়া খরিদ করিলেন এবং তাহাকে উহার দাম দিবার জন্য সঙ্গে লইয়া চলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি হাঁটিয়া আগাইয়া গেলেন। বেদুইন ধীরে হাঁটিতেছিল। সে পিছনে পড়িয়া গেল। পথিমধ্যে জানিত না যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা খরিদ করিয়াছেন। কেহ কেহ ঘোড়ার দাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা বেশী বলিল। ইহা দেখিয়া সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকিয়া বলিল, যদি আপনি এই ঘোড়াটি খরিদ করিতে ইচ্ছা করেন, তবে করেন, নতুবা আমি বিক্রয় করিয়া দিলাম। তাহার আওয়াজ শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীড়াইয়া গেলেন এবং সে নিকটে আসিলে বলিলেন, আমি কি তোমার নিকট হইতে ইহা খরিদ করি নাই? সে বলিল, না খোদার কসম, আমি আপনার নিকট ইহা বিক্রয় করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হা, অবশ্যই আমি তোমার নিকট হইতে ইহা খরিদ করিয়াছি। লোকজন আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বেদুঈনের নিকট ভীড় করিতে লাগিল, তাহারা কথা কাটাকাটি করিতেছিলেন। বেদুঈন বলিয়া উঠিল, আমি আপনার নিকট বিক্রয় করিয়াছি ইহার সাক্ষী লইয়া আসুন। উপস্থিত মুসলমানগণ বেদুঈনকে বলিলেন, তোমার সর্বনাশ হউক,! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও সত্য ব্যতীত বলেন না। ইতিমধ্যে হযরত খুযাইমাহ ইবনে সাবেত রোঃ) ঘটনাস্থলে উপস্থিত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বেদুঈনের কথা কাটাকাটি শুনিলেন। বেদুঈন বলিল, আমি আপনার নিকট উহা বিক্রয় করিয়াছি উহার সাক্ষী লইয়া আসুন। হযরত খুযাইমাহ বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।