Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৭ হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় জেহাদ ব্যতীত কখনও না কোন খাদেমকে, না কোন স্ত্রীকে, আর না কোন জিনিষকে নিজ হাত মুবারক দ্বারা মারিয়াছেন। এবং যদি তীহাকে দুই বিষয়ের একটি গ্রহণ করিবার অধিকার দেওয়া হইত, তবে গুনাহের কাজ না হইলে তন্মধ্যে সহজটাই তাহার নিকট অধিক পছন্দনীয় হইত। আর গুনাহের কাজ হইলে তো তিনি গুনাহ হইতে সর্বাপেক্ষা দূরে থাকিতেন। কাহারও অশোভনীয় ব্যবহারে তিনি নিজের জন্য কখনও প্রতিশোধ গ্রহণ করেন নাই। অবশ্য আল্লাহ পাকের কোন হুকুমের মর্যাদাহানী হইলে তিনি আল্লাহর জন্য উহার প্রতিশোধ লইতেন। (বিদায়াহ) অপর রেওয়ায়াতে আছে, হযরত আয়েশা রোঃ) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনও তাহার নিজের কোন জুলুমের প্রতিশোধ লইতে দেখি নাই। অবশ্য আল্লাহ্‌ পাকের কোন হুকুমের মর্যাদাহানী হইলে তিনি সর্বাধিক রাগান্বিত হইতেন। কোন দুই বিষয়ের একটি গ্রহণ করিবার অধিকার দেওয়া হইলে তিনি তন্মধ্যে সহজটাই গ্রহণ করিতেন। যদি না তাহা গুনাহের কাজ হইত। (কান্য) রাসূলুল্লাহ্‌ সোঃ)এর স্বভাবের বর্ণনা আবু আব্দুল্লাহ্‌ জাদালী (রহঃ) বলেন, আমি হযরত আয়েশা (রাঃ)কে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করিলে তাঁহাকে বলিতে শুনিয়াছি যে, তিনি স্বভাবগত অশ্লীল বা অশ্লীল ভাষী ছিলেন না। আর না বাজারে শোরগোল করা তীহার স্বভাব ছিল। তিনি দুর্ববহারের প্রতিদানে দুব্বিহার করিতেন না, বরং ক্ষমা করিয়া দিতেন এবং এড়াইয়া যাইতেন। অথবা বলিয়াছেন “ক্ষমা ও মাফ করিয়া দিতেন”। (কোন্য) সালেহ্‌ (রহঃ) বলিয়াছেন যে, হযরত আবু হোরায়রা (রোঃ) রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করিতে যাইয়া বলিয়াছেন যে, তিনি সন্মুখ অথবা পিছন ফিরিলে সম্পূর্ণ শরীরে ফিরিতেন। আমার পিতা- মাতা তীহার উপর কোরবান হউক তিনি না স্বভাবগত অশ্ীল ছিলেন, না অশ্লীল ভাষী ছিলেন। আর না বাজারে শোরগোল করা তাঁহার স্বভাব ছিল। দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।