Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৫৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) সুতরাং আমি ইসলামের উপর মজবুত থাকিলাম। কিছুদিন পর আমি মদীনার দিকে রওয়ানা হইলে পথিমধ্যে একজন ইহুদী আলেমের দেখা পাইলাম। না। তাহার নিকট যাইয়া বলিলাম, আমি একটি কাজের ইচ্ছা করিয়াছি, কিন্ত মনে একটু খটকা লাগিতেছে, আপনি উহা সম্পর্কে কিছু বলিয়া দিন। সে বলিল, তোমার নামের অর্থে কোন জিনিস নিয়া আস। (হার নাম কা'ব, আরবীতে উহার অর্থ গোড়ালির হাড়) আমি একটি গোড়ালির হাঁড় লইয়া আসিলাম। সে কিছু চুল বাহির করিয়া রাখিয়াছিল, আমাকে বলিল, হাঁড়খানা এই চুলের মধ্যে ফেলিয়া দাও। আমি ফেলিয়া দিলাম। তৎক্ষণাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন দেখিয়াছিলাম তৈমনি দেখিতে লাগিলাম, এবং তীহার ইন্তেকালের সময় ইন্তেকাল হইতেছে উহাও দেখিতে পাইলাম। ইহাতে আমার ঈমানী শক্তি বৃদ্ধি পাইল। আমি হযরত আবু বকর (রাঃ)এর নিকট আসিয়া তাঁহাকে এই ব্যাপারে অবহিত করিলাম ও তীহার নিকট অবস্থান করিতে লাগিলাম। তিনি আমাকে মিসরের বাদশাহ মকাওকেসের নিকট পাঠাইলেন। আমি সেখান হইতে ফিরিয়া আসিয়া মদীনাতে অবস্থান করিতে লাগিলাম। অতঃপর হযরত ওমর রোঃ)ও আমাকে তাহার নিকট চিঠি দিয়া পাঠাইলেন। আমি চিঠি লইয়া তাহার নিকট ইয়ারমুকের যুদ্ধের পর পৌছিলাম। এই যুদ্ধ সম্পর্কে আমার জানা ছিল না। বাদশাহ আমাকে বলিল, “তুমি কি শুনিয়াছ? রুমীগণ আরবদিগকে কতল করিয়াছে ও পরাজিত করিয়াছে ।, আমি বলিলাম, ইহা হইতে পারে না। সে বলিল, কেন? আমি বলিলাম, কারণ আল্লাহ তায়ালা তাহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ওয়াদা করিয়াছেন যে, দ্বীনে হককে সকল দ্বীনের উপর জয়যুক্ত করিবেন। আল্লাহ তায়ালা কখনও ওয়াদা খেলাফ করিবেন না। সে বলিল, খোদার কসম, আরবগণ রুমীদিগকে কাওমে আদের ন্যায় করিয়াছে, এবং তোমাদের নবীই সত্য বলিয়াছেন। অতঃপর সে বিশিষ্ট সাহাবাদের সম্পর্কে জিজ্ঞাসা করিল এবং তাহাদের জন্য হাদিয়া দিল। আমি রোঃ) জীবিত আছেন, তাহার সহিত সৎসম্পর্ক কায়েম করুন।” হযরত কা'ব দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৩৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।