Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৫৫ (রাঃ)কে বলিল, “তুমি কি দেখিতেছ না, তোমার সঙ্গী কি বলিতেছেন? তিনি বলিতেছেন, “রুমীগণ ইরানীদের উপর জয়লাভ করিবে। হযরত আবু বকর (রাঃ) বলিলেন, “আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলিয়াছেন। তাহারা বলিল, “তুমি কি আমাদের সহিত বাজি ধরিবে? সুতরাং তিনি তাহাদের সহিত একটি সময় নির্ধারিত করিয়া বাজি ধরিলেন। নির্দিষ্ট সময় পর্যন্ত রুমীগণ জয়লাভ করিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া অপছন্দ করিলেন ও তাহার নিকট উহা অপ্রিয় লাগিল। হযরত আবু বকর রোঃ)কে বলিলেন, “কি কারণে তুমি এইরূপ করিতে উদ্বুদ্ধ হইয়াছ?, তিনি বলিলেন, আল্লাহ ও তীহার রাসূলের প্রতি সত্য বিশ্বাস আমাকে এইরূপ করিতে উদ্বুদ্ধ করিয়াছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, “তাহাদের নিকট আবার যাও এবং বাজির পরিমাণ বাড়াইয়া দাও। এবং বিদই সিনীন এর শেষ পর্যন্ত সময় নির্ধারণ করিবে তিনি তাহাদের নিকট ভাল হইবে। তাহারা বলিল, আমরা প্রস্তত। এইবার বৎসরগুলি অতিবাহিত হইবার পূর্বেই রুমীগণ ইরানীদের উপর জয়লাভ করিল। এবং মাদায়েন শহরে আসিয়া তাহারা ঘোড়া বাধিল ও রোমা শহরের ভিত্তি স্থাপন করিল। হযরত আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বোজিতে পাওয়া মাল লইয়া) আসিলেন। তিনি বলিলেন, ইহা হারাম। তারপর বলিলেন, সদকা করিয়া দাও। (তিরমিযী) হযরত কা'ব রোঃ১এর একীন হযরত কা'ব ইবনে আদি (রাঃ) বলেন, আমি হীরাবাসী একদল লোকের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। তিনি আমাদের নিকট ইসলাম পেশ করিলেন। আমরা মুসলমান হইয়া গেলাম। অতঃপর আমরা হীরায় ফিরিয়া গেলাম। কিছুদিন পর আমাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সংবাদ আসিল। আমার সঙ্গীগণ সন্দেহের মধ্যে পড়িয়া গেল, তাহারা বলিল, তিনি যদি নবী হইতেন তবে মরিতেন না। আমি বলিলাম, তাহার পূর্বেও নবীগণ মারা গিয়াছেন। দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৩৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।