৩৫০ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) চন্দ্র-সূর্যকেও গ্রান করিয়া দিবে। তাহাদের পরিধেয় ওড়না দুনিয়া ও দুনিয়াতে যাহা কিছু আছে সবকিছু অপেক্ষা উত্তম। তোমার জন্য তাহাদিগকে পরিত্যাগ করা অপেক্ষা তাহাদের জন্য তোমাকে পরিত্যাগ করা আমার নিকট অধিক পছন্দনীয়। এই কথা শুনিয়া তাহার স্্রী নিশপ হইয়া গেলেন এবং এই কথা মানিয়া নিলেন। রোগ-শোকের সময় সবর করিবার বয়ানে একজন আনসারী মেয়েলোকের কথা বর্ণিত হইয়াছে যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য দোয়া করিব তোমার রোগ ভাল হইয়া যাইবে, অথবা তুমি যদি সবর কর তবে তোমার জন্য জান্নাত ওয়াজিব হইবে । তিনি বলিলেন, না, আল্লাহর কসম, ইয়া রাসূলাল্লাহ! আমি বরং সবরই করিব। তিনবার এই কথাগুলি উচ্চারণ করিলেন। অতঃপর বলিলেন, আল্লাহর কসম, আমি কোন জিনিসকে জান্নাতের সমতুল্য মনে করি না। হযরত আবু দারদা রোঃ)এর কথাও উল্লেখ করা হইয়াছে যে, তিনি যখন অসুস্থ হইলেন, তীহার সঙ্গীগণ তাঁহাকে বলিলেন, আপনি কী আশা করেন? তিনি. উত্তর করিলেন, আমি জান্নাতের আশা করি। সন্তানাদির মৃত্যুর উপর সবর করার বর্ণনায় হযরত উল্মে হারেসাহ (রোঃ)এর কথা বর্ণিত হইয়াছে যে, বদরের যুদ্ধে যখন তীহার পুত্র শহীদ হইলেন, তিনি বলিলেন, “ইয়া রাসূলাল্লাহ! আমাকে হারেসাহ'সম্পর্কে অবগত করুন। সে যদি জান্নাতবাসী হইয়া থাকে তবে আমি সবর করিব, অন্যথায় আল্লাহ পাক দেখিবেন আমি কি করি। অর্থাৎ বিলাপ করিব।” বিলাপ করা তখনও হারাম ছিল না। অন্য রেওয়ায়াতে আছে, তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! যদি সে জান্নাতবাসী হইয়া থাকে তবে আমি কাঁদিব না, এবং দুঃখও করিব না। আর যদি জাহান্নামী হইয়া থাকে তবে সারাজীবন কাঁদিতে থাকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, “হে উম্মে হারেসাহ! উহা একটি জান্নাত নহে বরৎ অর্মেক জান্নাতের মধ্য হইতে একটি জান্নাত। আর হারেস সবেচ্চি ফেরদাউসে স্থান পাইয়াছে। ইহা শুনিয়া তিনি হাসিমুখে প্রত্যাবর্তন করিলেন এবং বলিতে লাগিলেন, বাহবা, হে হারেস! দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।