হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৪৯ হইয়াছে,_ তিনি বলিলেন, “হে হাশেম, অগ্রসর হও। তলওয়ারের ছায়াতলে জান্নাত। আর বর্শার অগ্রভাগে মৃত্যু। জান্নাতের দরজা খুলিয়া গিয়াছে। ডাগর চক্ষুবিশিষ্ট হুরগণ সুসজ্জিত হইয়াছে। আজ প্রিয়নবী মুহাম্মাদ (সঃ) ও তাঁহার দলের সহিত মিলিত হইব। অতঃপর তীহারা উভয়েই আক্রমণ করিলেন এবং শহীদ হইলেন। এইরূপভাবে তাহার এই কথাও বর্ণিত হইয়াছে যে, তিনি বলিয়াছিলেন, “হে মুসলমানগণ, তোমরা কি জান্নাত হইতে পলায়ন করিতেছ? আমি আম্মার ইবনে ইয়াসের। তোমরা কি জান্নাত হইতে পলায়ন করিতেছঃ আমি আম্মার ইবনে ইয়াসের। আমার নিকট আস। আমীর হইতে অস্বীকার করিবার বর্ণনায় হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) সম্পর্কে বলা হইয়াছে যে, তিনি বলিয়াছেন, "পূর্বে কখনও আমার মনে দুনিয়ার প্রতি আগ্রহ জাগে নাই কিন্ত যেদিন হযরত মুআবিয়া রোঃ) “দুমাতুল জান্দাল” নামক জায়গায় বলিলেন, 'কাহারা এই আমীরী গ্রহণ করিতে লালায়িত ও ইহা পাইবার আশা করে? সেইদিন মনে চাহিয়াছিল তাহাকে বলি যে, যাহারা তোমাকে ও তোমার পিতাকে পিটাইয়া ইসলামে দাখেল করিয়াছে তাহারা ইহার আশা করে। কিন্তু জান্নাত ও উহার নেয়ামতসমূহের কথা স্মরণ করিয়া বিরত রহিলাম। অনুরূপভাবে হযরত সায়ীদ ইবনে আমের (োঃ)এর সম্পর্কে পূর্বে বর্ণিত হইয়াছে যে, তিনি যখন সদকা করিলেন, তখন সকলে তাঁহাকে বলিল, আপনার প্রতি আপনার পরিবারের হক রহিয়াছে, এবং আপনার শৃশুরালয়েরও হক রহিয়াছে। তিনি বলিলেন, “আমি তাহাদিগকে প্রাধান্য দিব না এবং আমি কোন মানুষের সন্তুষ্টি লাভের আশায় সেই সকল সুন্দর ডাগর চক্ষুবিশিষ্ট হুর লাভের আশা ছাড়িতে পারিনা, যাহাদের একজনও যদি পৃথিবীতে উকি দেয় তবে সূর্য যেমন পৃথিবীকে আলোকিত করে তেমনি সমস্ত পৃথিবী আলোকজ্জ্বল হইয়া যাইবে।, অন্য রেওয়ায়াতে আছে, তিনি তাহার স্ত্রীকে বলিলেন, “দাঁড়াও, আমার কতিপয় সহচর কিছুদিন পূর্বে আমাকে ছাড়িয়া চলিয়া গিয়াছেন। আমি সমস্ত দুনিয়ার বিনিময়েও তীহাদের নিকট হইতে দূরে সরিয়া থাকিতে চাহিনা। যদি তথাকার সুন্দরী রমণীগণের মধ্য হইতে কেহ আসমানে উকি দেয় তবে ড/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।