Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৪৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) সহিত যুদ্ধ করিতে করিতে শহীদ হইয়া গেলেন। অন্য রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি বাহবা! বাহবা! কেন বলিয়াছ? বলিলেন, আল্লাহর কসম, ইয়া রাসূলাল্লাহ! শুধু জান্নাতবাসী হইবার আশায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, “তুমি জান্নাতী”। ইহার পর তিনি থলি হইতে খেজুর বাহির করিয়া খাইতে লাগিলেন। অতঃপর বলিলেন, যদি আমি এই খেজুরগুলি খাওয়া পর্যস্ত বাঁচিয়া থাকি তবে তো উহা অনেক দীর্ঘ জীবন। তিনি বাকী খেজ্রগুলি ছুড়িয়া ফেলিয়া দিয়া যুদ্ধে লিপ্ত হইলেন এবং শহীদ হইয়া গেলেন। জেহাদের ময়দানে বর্শা ও তলওয়ারের আঘাত সহ্য করিবার বর্ণনায় হযরত আনাস ইবনে নযর (রাঃ)এর এই কথা উল্লেখ করা হইয়াছে যে, তিনি বলিয়াছিলেন “বাহ! আমি ওহোদ প্রান্ত হইতে জান্নাতের খুশবু পাইতেছি। এই বলিয়া তিনি যুদ্ধে লিপ্ত হইলেন এবং শহীদ হইয়া গেলেন। অনুরূপ সাহাবাদের আল্লাহর রাস্তায় শহীদ হইবার আগ্রহের বর্ণনায় হযরত সাদ ইবনে খাইসামা (রাঃ) সম্পর্কে উল্লেখ করা হইয়াছে যে, যখন তীহার পিতা তীহাকে বলিলেন, “আমাদের উভয়ের মধ্যে একজনকে অবশ্যই বাড়ীতে থাকিতে হইবে।” তখন তিনি বলিলেন, “যদি জান্নাত ব্যতীত অন্য কিছু হইত তবে আমি আপনাকে অগ্রাধিকার দিতাম। কিন্তু আমি এইপথে শাহাদাত কামনা করি।, ওহোদের যুদ্ধে সাপ্দ ইবনে রাবী, (রাঃ) সম্পর্কে বর্ণিত হইয়াছে, যখন যায়েদ ইবনে সাবেত রোঃ) তাহাকে বলিলেন, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানাইয়াছেন এবং তোমার অবস্থা আমাকে জানাইতে বলিয়াছেন। তখন তিনি বলিলেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দাও, আমার অবস্থা এই যে, আমি জান্নাতের খুশবু পাইতেছি। বীরে মাসউনার যুদ্ধে হযরত হারাম ইবনে মিলহাম (রোঃ)এর উক্তিও উল্লেখিত হইয়াছে যে, মৃত্যুর পূর্বক্ষণে) তিনি বলিলেন, কাবার রবের কসম, আমি কামিয়াব হইয়া গিয়াছি_ অর্থাৎ জান্নাত লাভ করিয়াছি। হযরত আম্মার রোঃ)এর বীরত্বের বর্ণনায় তীহার সম্পর্কে বর্ণিত দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।