Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৪৭ উচু করিলেন এবং বলিলেন, আয় আল্লাহ! আপনি ব্যতীত শক্তিশালী আর কেহ নাই যে, সাহায্য প্রার্থনা করিব। আপনি ব্যতীত নির্দোষ আর কেহ নাই যে, দোষ স্বীকার করিয়া ক্ষমা চাহিব। আমি অস্বীকারকারী নহি, ক্ষমাপ্রার্থী আপনি ব্যতীত কোন মাগ্বুদ নাই। এইকথা বলিতে বলিতে তিনি ইন্তেকাল করিলেন। আল্লাহ তাঁহার উপর রাজী থাকুন। হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতের শেষে যাহাতে হযরত আমরের ওসিয়ত ও উল্লেখিত হইয়াছে-_এইরূপ বলা হইয়াছে যে, তিনি বলিলেন, “আয় আল্লাহ! আপনি আমাদিগকে হুকুম করিয়াছিলেন, কিন্তু আমরা তাহা অমান্য করিয়াছি, নিষেধ করিয়াছিলেন, কিন্তু উপেক্ষা করিয়াছি। আপনি ব্যতীত নির্দোষ আর কেহ নাই যে, সাহায্য প্রার্থনা করিব। আল্লাহ ব্যতীত কোন মাত্বুদ নাই। এই কথা বলিতে বলিতে ইন্তেকাল করিলেন। (আহমাদ, মুসলিম) সাহাবা রোঃ)দের পূর্ব বর্ণিত বিভিন্ন উক্তি নুসরত ও মদদের বয়ানে উল্লেখ করা হইয়াছে যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদিণকে বলিলেন, “তোমরা আমাদের প্রতি তোমাদের যে কর্তব্য ছিল তাহা আদায় করিয়া দিয়াছ। খাইবারে তোমাদের পাওনা অংশ যদি তোমরা লইতে চাহ এবং উহার ফলাদি তোমাদের ভাল লাগে তবে লইতে পার। তাহারা বলিলেন, আমাদের উপর আপনার কিছু শর্ত ছিল এবং আপনার উপরও আমাদের একটি শর্ত ছিল, অর্থাৎ আমরা জান্নাত লাভ করিব। আমরা আমাদের পাওনা শর্তের আশায় আপনার আকাজ্থিত শর্ত পুরা করিয়াছি তিনি বলিলেন, “তবে তোমাদের প্রাপ্য তোমাদের জন্য রহিল।” জেহাদের অধ্যায়ে বর্ণিত হইয়াছে যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সাহাবাগণকে জেহাদের জন্য উৎসাহ দিলেন তখন হযরত ওমায়ের ইবনে হুমাম (রাঃ) বলিলেন, বাহবা ! বাহবা ! ইহারা আমাকে কতল করা পর্যস্তই কি আমার জান্নাতে প্রবেশ করিতে দেরী? অতঃপর হাতের খেজুরগুলি ছুঁড়িয়া ফেলিয়া দিলেন এবং তলওয়ার লইয়া দুশমনের ফ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।