৩৪৬ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) আশা করিতাম। ইহার পর এমন অনেক কাজ করিয়াছি, উহা কেমন হইয়াছে আমার জানা নাই। এই পরিপ্রেক্ষিতে আমার কি অবস্থা হইবে জানিনা। মৃত্যুর পর আমার জানাযার সঙ্গে যেন কোন বিলাপকারিনী ও আগুন না থাকে। যখন তোমরা আমাকে দাফন করিবে তখন আমার উপর জবেহ করিয়া উহার গোশত বন্টন করা পরিমাণ সময় অপেক্ষা করিবে। যেন তোমাদের দ্বারা আমি একটু সাহস সঞ্চয় করিতে পারি ও আমার পরওয়ারদিগারের প্রেরিত ব্যক্তিদের আমি কি জওয়াব দিব, তাহা চিন্তা করিয়া লইতে পারি। ইবনে সাপ্দ) আবদুর রহমান ইবনে শিমাসাহ (রহঃ) বলেন, যখন হযরত আমর ইবনে আস (াঃ)এর ইন্তেকালের সময় হইল, তিনি কীদিতে লাগিলেন। তীহার ছেলে হযরত আবদুল্লাহ বলিলেন, “আপনি কেন কাঁদিতেছেন? মৃত্যুর ভয়ে? তিনি বলিলেন, আল্লাহর কসম, সেজন্য নহে বরৎ মৃত্যুর পরের ব্যাপারে। আবদুল্লাহ বলিলেন, “আপনি নেক কাজে জীবন কাটাইয়াছেন। এবং তীহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভের ও তাঁহার শাম বিজয়ের কথা স্মরণ করাইতে লাগিলেন। তিনি বলিলেন, “সর্বাপেক্ষা উত্তম জিনিসটি বলিলে না।” অর্থাৎ কালেমায়ে শাহাদাত। অন্য রেওয়ায়াতে আরও একটু বিস্তারিত বলা হইয়াছে যে, তারপর তিনি, বলিলেন, "আমার মৃত্যুর পর কেহ আমার জন্য কাঁদিবে না, আমার জানাযার পিছনে কোন প্রশংসাকারী ও আগুন নিয়া চলিবে না। আমার লুঙ্গী শক্ত করিয়া বাঁধিয়া দিবে কারণ, আমি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হইব। এবং আমার উপর আস্তে করিয়া মাটি ফেলিবে। কারণ, আমার ডান পাশ বামপাশ অপেক্ষা মাটির জন্য অধিক যোগ্য নহে। আমার কবরে কাঠ ও পাথর লাগাইবে না। অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, ইহার পর তিনি দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া বলিতে লাগিলেন, “আয় আল্লাহ! আপনি আমাদিগকে হুকুম করিয়াছিলেন, কিন্তু তাহা অমান্য করিয়াছি। আপনি নিষেধ করিয়াছিলেন, কিন্ত বিরত থাকি নাই। আপনার ক্ষমা ব্যতীত আমার কোনই উপায় নাই। অন্য' রেওয়ায়াতে আসিয়াছে যে, তিনি স্বহস্তে আপন গলা ধরিয়া মাথা দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।