Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৪৫ হযরত আমর ইবনে আস রোঃ)এর আশঙ্কা ইবনে শিমাসাহ মাহরী (রহঃ) বলেন, আমরা হযরত আমর ইবনে আস (রাঃ)এর নিকট তাহার ইন্তেকালের সময় হাজির হইলাম। তিনি দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া দীর্ঘ সময় যাবৎ কাঁদিতেছিলেন। তাহার ছেলে তীহাকে বলিলেন, আপনি কীদিতেছেন কেন? আপনাকে কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন-এমন সুসংবাদ দেন নাই? বলেন, তিনি দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া কীদিতে থাকিলেন। অতঃপর আমাদের দিকে আমল হইল--লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ এর শাহাদাত। কিন্তু আমার জীবনে তিন যুগ কাটিয়াছে। একসময় আমার অবস্থা এই ছিল যে, আমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা ঘৃণিত আর কেহ ছিল না। নাগালে পাইলেই আমি তাহাকে কতল করিয়া দিব। ইহাই ছিল আমার একমাত্র কাম্য। এ সময় আমার মৃত্যু হইলে আমি জাহান্নামী হইতাম। অতঃপর আল্লাহ তায়ালা আমার অন্তরে ইসলামকে প্রবেশ করাইয়া দিলেন, আমি বাইআতের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম এবং বলিলাম,ইয়া রাসূলাল্লাহ! আপনার হাত দিন আমি বাইআত হইব। তিনি হাত বাড়াইলেন, কিন্তু আমি হাত গুটাইয়া নিলাম। তিনি বলিলেন, হে আমর! ব্যাপার কি? আমি বলিলাম, আমার কিছু শর্ত আছে। বলিলেন, কি শর্ত? বলিলাম, এই শর্ত যে, আমার গুনাহ মাফ করিয়া দেওয়া হউক। বলিলেন, 'হে আমর, তুমি কি জাননা ইসলাম পূর্বের সকল গুনাহ মিটাইয়া দেয়। এবং হিজরত পূর্বেকার সকল গুনাহকে মিটাইয়া দেয়। আর হজ্ব ও পূর্বের সকল গুনাহ মিটাইয়া দেয় আমার অবস্থা তখন এমন হইয়া গেল যে, আমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অধিক প্রিয় আর কেহ ছিল না এবং আমার চোখে তীহার ন্যায় সম্মানিত আর কেহ ছিল না। যদি তুমি আমাকে তাহার আকৃতি সম্পর্কে জিজ্ঞাসা কর তবে আমি সঠিকভাবে বলিতে পারিব না। কারণ তাহার বুুর্গির দরুন আমি কখনও তাঁহার প্রতি পূর্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতে পারি নাই। আমি যদি সেই অবস্থায় মরিয়া যাইতাম তবে জান্নাতী হইবার দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।