৩৪৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) এতবার বলিতে শুনিয়াছি যাহা আমি গণনা করিতে পারিব না যে, “আবু বকর ও ওমর মধ্যবয়সী জান্নাতীদের সরদার। আল্লাহ পাক তাহাদিগকে সুখী করুন।” হযরত ওমর (রাঃ) বলিলেন, হে আলী, তুমি কি আমার জান্নাতের সাক্ষী হইবে। আমি বলিলাম, “হা । তিনি বলিলেন, হে হাসান তুমিও তোমার পিতার কথার উপর সাক্ষী থাক যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন_-ওমর জান্নাতী। (মুনতাখাব) জান্নাতের কথায় হযরত ওমর রোঃ)এর কানা হযরত ওমর (রাঃ)এর দুনিয়া ত্যাগ সম্পর্কে পূর্বেই উল্লেখ করা হইয়াছে যে, কোন এক নিমন্ত্রণে তিনি বলিয়াছিলেন, “এই উত্তম খাদ্য যদি আমাদের জন্য হয়, তবে গরীব মুসলমানগণ যাহারা মরিয়া গিয়াছেন অথচ যবের রুটিও পেট ভরিয়া খাইতে পান নাই তাহারা কি পাইলেন? ওমর ইবনে ওয়ালিদ (রাঃ) বলিলেন, তাহাদের জন্য জান্নাত রহিয়াছে। এই কথা শুনিয়া হযরত ওমর (রাঃ)এর চক্ষুদ্ধয় অশ্রুতে ভরিয়া গেল। তিনি বলিলেন, যদি এই সকল পার্থিব ধনসম্পদ আমাদের অংশ হয়, আর তাহারা জান্নাত লইয়া যায়, তবে তো আমাদের ও তাহাদের মধ্যে বিরাট পার্থক্য হইয়া গেল। হযরত সাদ রোঃ)এর জান্নাতের প্রতি আশা মুসআব ইবনে সাপ্দ রেহঃ) বলেন, আমার পিতার ইন্তেকালের সময় তাহার মাথা আমার কোলের উপর ছিল। আমার চোখে পানি আসিয়া গেল। তিনি আমার প্রতি চাহিয়া বলিলেন, “হে আমার বেটা! তুমি কেন কীদিতেছ? আমি বলিলাম, “আপনার পদমর্যাদার দিকে লক্ষ্য করিয়া ও আপনার এই অবস্থা দেখিয়া কাঁদিতেছি।” তিনি বলিলেন, কীদিও না। আল্লাহ আমাকে কখনও আযাব দিবেন না বরৎ আমি জান্নাতী। আল্লাহ তায়ালা মুমেনীনদেরকে করিয়া দিবেন। অতঃপর যখন তাহাদের নেক আমল শেষ হইয়া যাইবে তখন বলিবেন, প্রত্যেকে তাহাদের নেক আমলের প্রতিদান যেন এ সমস্ত ব্যক্তিদের নিকট হইতে লইয়া লয় যাহাদের (মনতৃষ্টির) উদ্দেশ্যে তাহারা আমল করিয়াছিল। (ইবনে সাদ) দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।