হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৪৩ ইয়া রাসূলাল্লাহ, এতদসত্বেও আমরা কি করিয়া ধ্বংস হইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, “এক ব্যক্তি কেয়ামতের দিন এত পরিমাণ আমল লইয়া আসিবে যে, যদি উহা পাহাড়ের উপর রাখা হয় তবে পাহাড়ের জন্যও তাহা ভারী বোধ হইবে। কিন্তু নেয়ামত অথবা বলিলেন, আল্লাহ পাকের নেয়ামতসমূহ উপস্থিত হইবে, তখন তাহার সমস্ত আমল নেয়ামতের মুকাবেলায় নিঃশেষ হইয়া যাইবে, যদি-না আল্লাহ তায়ালা আপন রহমতের দ্বারা তাহাকে ঢাকিয়া লন। উক্ত বিষয়ের উপর সুরা দাহারের প্রথম হইতে পর্যন্ত নাধিল হইয়াছে। অতঃপর সেই হাবশী বলিলেন, আমার চক্ষু কি জান্নাতে উহাই দেখিবে যাহা আপনার চক্ষু দেখিবে? তিনি বলিলেন, “হা”। হাবশী কাঁদিতে লাগিলেন এবং শেষ পর্যন্ত তাহার প্রাণবায়ু বাহির হইয়া গেল। হযরত ইবনে ওমর রোঃ) বলেন, আমি দেখিয়াছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাহাকে কবরে নামাইতেছেন। _ ইবনে যায়েদ রোঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরা দাহার পড়িলেন। তীহার নিকট একজন কালো ব্যক্তি বসিয়াছিল। যখন তিনি জান্নাতের বর্ণনায় পৌছিলেন, সে একটি দীর্ঘশ্বাস লইল এবং তাহার প্রাণবায়ু বাহির হইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, জান্নাতের আগ্রহ তোমাদের সাথীর (অথবা বলিলেন তোমাদের ভাইয়ের) প্রাণবায়ু বাহির করিয়া দিয়াছে। (তাফসীরে ইবনে কাসীর) হযরত আলী রোঃ) কর্তৃক হযরত ওমর রোঃ)কে জান্নাতের সুসংবাদ দান আবু মাতার রহঃ) বলেন, আমি হযরত আলী রোঃ)কে বলিতে শুনিয়াছি, “যখন আবু লুল্লু হযরত ওমর রোঃ)কে জখম করিল, তখন আমি তাহার মুমেনীন, আপনি কেন কীদিতেছেন? তিনি বলিলেন, আসমানের খবর আমাকে কীদাইতেছে। জানি না,আমাকে কি জান্নাতের দিকে লইয়া যাওয়া হইবে না জাহান্নামের দিকে? আমি বলিলাম, আপনি জান্নাতের সুসংবাদ নিন। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।