হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৩৯ কোন নবী আমার সম্মুখ দিয়া এমনও অতিক্রম করিয়াছেন........ | কোন নবী ক্ষুদ্র এক জামাতের সহিত। কোন নবী তিনজনসহ, কোন নবী এমন যে, তাহার সহিত কেহই নাই। বর্ণনাকারী কাতাদাহ (রাঃ) এই স্থলে_ ১৩১০০৯১৯৯৩৪ ০৮০)। আয়াতটি তেলাওয়াত করিলেন। অর্থ £ তোমাদের মধ্যে কি কোন সুবোধ লোক নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর হযরত মুসা ইবনে এমরান (আঃ) বনী ইসরাঈলের এক বিরাট জামাতের সহিত আমার সম্মুখ দিয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিলাম, “আয় পরওয়ারদিগার ইনি কে? বলিলেন, “ইনি আপনার ভাই মুসা ইবনে এমরান ও তাহার অনুসারী বনী ইসরাঈল।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আমি বলিলাম, “আয় পরওয়ারদিগার, আমার উম্মত কোথায়? বলিলেন, “আপনি আপনার ডান দিকে টিলার প্রতি দৃষ্টিপাত করুন। তিনি বলেন, আমি অনেক মানুষের চেহারা দেখিতে পাইলাম। আল্লাহ তায়ালা বলিলেন, “আপনি কি সন্তুষ্ট হইয়াছেন? আমি বলিলাম, “হা আয় পরওয়ারদিগার, সন্তুষ্ট হইয়াছি? আল্লাহ তায়ালা বলিলেন, আপনি বাম দিকে দিগন্তের প্রতি দৃষ্টিপাত করুন। আমি সেখানেও অনেক মানুষের চেহারা দেখিতে পাইলাম। আল্লাহ বলিলেন, আপনি কি সন্তুষ্ট হইয়াছেন? আমি বলিলাম, “হা, আয় পরওয়ারদিগার, আমি সন্তুষ্ট হইয়াছি। আল্লাহ তায়ালা বলিলেন, ইহাদের সহিত আরও সত্তর হাজার এমনও রহিয়াছে যাহারা বিনা হিসাবে জান্নাতে যাইবে। হযরত আবদুল্লাহ (রোঃ) বলেন, ওক্কাশাহ ইবনে মেহসান (রাঃ) দাড়াইলেন। বর্ণনাকারী সাঈদ বলেন, তিনি একজন বদরী সাহাবী। তিনি বলিলেন, হে আল্লাহর নবী! “আপনি দোয়া করুন যেন আল্লাহ আমাকে অন্তর্ভুক্ত করিয়া দেন।” (ইহা দেখিয়া) অপর একজন দাঁড়াইয়া বলিলেন, হে আল্লাহর নবী, দোয়া করুন যেন আল্লাহপাক আমাকেও উহাদের অন্তভূক্ত ফ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।