হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৫ বলিতে চাহিত তিনি তাহার প্রতি নিজ কান আগাইয়া দিতেন। অতঃপর যতক্ষণ না সে মুখ সরাইয়াছে তিনি কান সরান নাই। এবং যে কেহ তাহার হাত ধরিতে চাহিয়াছে, তিনি নিজ হাত আগাইয়া দিয়াছেন। অতঃপর যতক্ষণ না সে তাহার হাত টানিয়া লইয়াছে ততক্ষণ তিনি নিজের হাত টানিয়া লন নাই। অপর এক রেওয়ায়াতে হযরত আনাস (রোঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামায শেষ করিতেন মদীনার খাদেমগণ (তাহার হাত ধোয়া বরকতময় পানি লইবার উদ্দেশ্যে) তাহাদের পানির পাত্র লইয়া হাজির হইত। আর যে কেহ এইরূপ পাত্র লইয়া আসিত তিনি উহাতে নিজের হাত মুবারক চুবাইয়া দিতেন। কখনও শীতের সকালে কেহ এরূপ পাত্র লইয়া আসিত, তথাপি তিনি উহাতে হাত চুবাইয়া দিতেন। রাসূলুল্লাহ সোঃ)এর মুসাফাহা ূ হযরত আনাস রোঃ) হইতে আরও বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাহারও সহিত মুসাফাহা করিতেন অথবা কেহ তাহার সহিত করিত তবে যতক্ষণ না সে হাত টানিয়া লইত তিনি নিজ হাত টানিয়া লইতেন না। আর যদি কাহারও দিকে ফিরিয়া কথা বলিতেন, তবে যতক্ষণ না সে মুখ ফিরাইত তিনি ফিরাইতেন না। তাঁহাকে কখনও আপন হাঁটু মুবারক নিজের সঙ্গী হইতে বাড়াইয়া বসিতে দেখা যায় নাই। (বিদায়াহ) আবূ দাউদের রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত আনাস রোঃ) বলিয়াছেন, এমন কখনও দেখি নাই যে, কেহ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের নিকট মুখ আনিয়াছে আর তিনি মাথা সরাইয়াছেন। বরৎ কেথা শেষ করিয়া) সেই ব্যক্তিই প্রথম মাথা সরাইয়াছে। এমনও দেখি নাই যে, কেহ তীহার হাত ধরিয়াছে আর তিনি তাহার হাত ছাড়িয়াছেন। বরং সেই প্রথম তীহার হাত ছাড়িয়াছে। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, কেহ রাসূলুল্লাহ দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।