৩৩৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান সাহাবা রোঃ)এর ঈমান হযরত হানযালা উসাইদী (রাঃ) যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন-_বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। তিনি আমাদিগকে এমনভাবে জান্নাত ও জাহান্নামের কথা শুনাইলেন যে, উহার দৃশ্য যেন আমাদের চোখের সামনে ভাসিতে লাগিল। অতঃপর আমি আমার পরিবার পরিজনের নিকট যাইয়া তাহাদের সহিত হাসিলাম, খেলিলাম। পরক্ষণেই পূর্বেকার অবস্থার কথা স্মরণ করিয়া আবার ঘর হইতে বাহির হইলাম। (পথিমধ্যে) হযরত আবু বকর রোঃ)এর সহিত দেখা হইলে বলিলাম, “হে আবু বকর, আমি তো মুনাফেক হইয়া গিয়াছি। তিনি বলিলেন, “কি হইয়াছে? আমি বলিলাম, “আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থাকি এবং তিনি জান্নাত জাহান্নামের কথা শুনান, তখন উহার দৃশ্য স্পষ্ট চোখের সামনে ভাসিতে থাকে। আবার যখন তাঁহার নিকট হইতে বাহির হইয়া স্ত্রী-পুত্র ও কাজ- কারবারে লিপ্ত হই তখন সবকিছু ভুলিয়া যাই। হযরত আবু বকর রোঃ) বলিলেন, আমাদেরও তো এমনই হয়। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাযির হইয়া উহা আলোচনা করিলাম। তিনি বলিলেন, “হে হানযালাহ, আমার নিকট থাকাকালীন তোমাদের যে অবস্থা তবে ফেরেশতাগণ তোমাদের বিছানায় ও রাস্তায় তোমাদের সহিত মুসাফাহা করিত। হে হানযালা! কখনও কখনও এমন. অবস্থা হইয়া থাকে। (সর্বদা একই অবস্থা বিদ্যমান থাকে না), (কানয) বিনা হিসাবে জান্নাতে গমনকারী দল হযরত আবদুল্লাহ ইবনে মসউদ (রাঃ) বলেন, আমরা একবার রাত্রিবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কথাবার্তা বলিলাম। পরদিন সমস্ত নবী ও তাহাদের অনুসারীসহ উম্মতগণকে উপস্থিত করা হইয়াছে। দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।