Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৩৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) তল্ক ইবনে হাবিব (রহঃ) বলেন, আমি শাফাআতকে সর্বাপেক্ষা বেশী অস্বীকার করিতাম। একবার হযরত জাবের ইবনে আবদুল্লাহ রোঃ)এর সহিত আমার সাক্ষাৎ হইল। আমি আমার সাধ্যমত কতকগুলি আয়াত তাহাকে শুনাইয়া দিলাম, যাহাতে আল্লাহ পাক জাহান্নামীদের চিরকাল জাহান্নামে থাকার কথা বলিয়াছেন। তিনি বলিলেন, হে তল্ক! তুমি কি মনে করিতেছ যে, তুমি আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে আমার অপেক্ষা বেশী জান? তুমি যাহাদের সম্পর্কে আয়াত এ সকল লোক হইবে যাহারা গুনাহ করিয়াছে। তাহারা আযাব ভোগ করিবে। অতঃপর তাহাদিগকে জাহান্নাম হইতে বাহির করা হইবে। তারপর তিনি নিজের কানের দিকে ইঙ্গিত করিয়া বলিলেন, আমার এই দুই কান যেন বধির হইয়া যায়, যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে না শুনিয়া থাকি। তিনি বলিয়াছেন, “জাহান্নামে প্রবেশ করিবার পর তাহাদিগকে পুনরায় বাহির করা হইবে ।” অথচ আমরাও তেমনই পড়ি যেমন তুমি পড়িয়াছ। ইয়ািদ ফকীর (েহঃ) বলেন, আমি হযরত জাবের ইবনে আবদুল্লাহ রোঃ)এর নিকট বসিয়াছিলাম। তিনি হাদীস শুনাইতেছিলেন। তিনি বলিলেন, কিছু লোক জাহান্নাম হইতে বাহির হইবে। আমি সেই সময় উহা অস্বীকার করিতাম, সুতরাং আমি খুবই রাগান্বিত হইয়া বলিলাম, আমি লোকদের উপর আশ্চর্য হই না, কিন্তু হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তোমাদের উপর আশ্চর্য হই। তোমরা বলিতেছ, আল্লাহ তায়ালা কিছু লোককে জাহান্নাম হইতে বাহির করিবেন। অথচ আল্লাহ বধলেন-_ অর্থ ৪ তাহারা জাহান্নাম হইতে বাহির হইতে চাহিবে .কিন্ত তাহারা তথা হইতে কখনও বাহির হইতে পারিবে না। দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।