Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতৃস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ৩৩৩ শুনিতে পাইলাম। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া আমাদের বৃত্তান্ত শুনাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, “আজ রাত্রিতে আমার পরওয়ারদেগারের পক্ষ হইতে একজন আমার নিকট আসিয়াছেন এবং আমাকে শাফাআত অথবা আমার উম্মতের অর্ধেককে জান্নাতে দাখেল করিবেন, এই দুইয়ের যে কোন একটি গ্রহণ করিবার অধিকার দিয়াছেন। আমি শাফাআত পছন্দ করিয়াছি। আমি বলিলাম, “ইয়া রাসূলাল্লাহ ! আল্লাহ ও আপনার সুহবতের কসম, আমাদেরকে অবশ্যই আপনার শাফাআতপ্রাপ্তগণের অন্তর্ভূক্ত রাখিবেন। তিনি বলিলেন, তোমরাও আমার শাফাআতপ্রাপ্তগণের অন্তর্ভূক্ত হইবে। আমরা তাঁহার সহিত ফিরিয়া চলিলাম। যখন লোকজনের নিকট পৌছিলাম, দেখিলাম, তাহারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাইয়া আতঙ্কিত হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার পরওয়ারদিগারের পক্ষ হইতে একজন আসিয়া আমাকে শাফাআত অথবা আমার উম্মতের মধ্য হইতে অর্ধেক জান্নাতে দাখেল. করিবেন এই দুই জিনিসের একটি গ্রহণ করিবার অধিকার দিয়াছেন, আমি শাফাআত পছন্দ করিয়াছি। তাহারা সকলে বলিল, আমরা আপনাকে আল্লাহ ও আপনার সুহবতের কসম দিতেছি, “অবশ্যই আমাদিগকে আপনার শাফাআতপ্রাপ্তদের মধ্যে রাখিবেন।” তাহারা যখন খুবই পীড়াপীড়ি করিতে লাগিল তখন তিনি বলিলেন, আমি উপস্থিত সকলকে সাক্ষী রাখিতেছি, নিশ্চয়ই আমার উম্মতের যে কেহ শিরক ব্যতীত মরিবে, সেই আমার শাফাআত লাভ করিবে। (কান্য) রাসূলুল্লাহ সোঃ)এর জন্য একটি বিশেষ দোয়ার অধিকার হযরত আবদুর রহমান ইবনে আবি আকীল (রাঃ) বলেন, আমি বনি সাকীফ দলের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। আমরা যখন দরজার নিকট উট বসাইয়া ভিতরে প্রবেশ করিলাম। তখন তিনি আমাদের নিকট সকল মানুষ অপেক্ষা ঘৃণিত ছিলেন, কিন্তু যখন বাহির হইলাম তখন তিনি আমাদের নিকট সকল মানুষ অপেক্ষা প্রিয় হইয়া গেলেন। আমাদের একজন বলিল, ইয়া রাসূলাল্লাহ! আপনি আল্লাহর নিকট সোলাইমান ফ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৩৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।