৩৩২ হায়াতুস্ সাহাবাহ রোঃ) ওমর (রাঃ)এর নিকট এই সংবাদ পৌছিলে তিনি অত্যন্ত ব্যথিত হইলেন। অতঃপর হযরত আবদুর রহমান (রাঃ)এর সহিত দেখা হইলে তাহাকে বলিলেন, “তুমিই কি বলিয়াছিলে বাইতুল মাল হইতে লইয়া লউক? তারপর মাল ছাড়িয়া দাও। আর আমি কেয়ামতের দিন উহার জন্য ধরা পড়িব। হযরত আবু হোরায়রা রোঃ) ও হযরত মুআবিয়া রোঃ)এর আল্লাহ ও তাহার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমের দ্বারা প্রভাবান্বিত হওয়ার বর্ণনায় হযরত আবু হোরায়রা (রাঃ) সম্পর্কে হাদীস আসিতেছে যে, তিনি যখন কারী, ধনী ও আল্লাহর রাস্তায় শহীদ সম্বন্ধে কেয়ামতের দিন আল্লাহ পাকের ফয়সালার হাদীস শুনাইতেছিলেন তখন হঠাৎ সজোরে ফুঁপাইয়া কাঁদিয়া উঠিলেন। তারপর উপুড় হইয়া পড়িয়া গেলেন। শফি আসবুহী রেহঃ) অনেকক্ষণ পর্যন্ত তাঁহাকে ধরিয়া রাখিলেন, যেন পড়িয়া না যান। এমনিভাবে এই হাদীস শুনিয়া হযরত মুয়াবিয়া (রাঃ) এত কীদিলেন যে, সকলে মনে করিল হয়ত মরিয়া যাইবেন। শাফাআতের প্রতি ঈমান শাফাআত সম্পর্কে একটি হাদীস হযরত আওফ ইবনে মালেক (রাঃ) বলেন, একবার সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে বিশ্রামের জন্য থামিলেন। আমরা একাংশে আমার ঘুম ভাঙ্গিয়া গেল। দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বাহনের নিকট নাই। আমি আতঙ্কিত হইয়া তাহাকে খুঁজিতে বাহির হইলাম। হযরত মু'আয ইবনে জাবাল ও আবু মুসা (রাঃ)কে দেখিলাম, তীহারাও আমার মত একই কারণে উদ্দিগ্ন হইয়াছেন। আমরা খুঁজিতেছিলাম। ইতিমধ্যে ময়দানের অপর প্রান্ত হইতে যাঁতা ঘোরানোর শব্দের মত শব্দ দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।