হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৩৯ আমাকে উহার বদলা দিতে হইবে। সুতরাং আমি তোমাদিগকে দৃঢ়চিত্তে বলিতেছি যে, যদি কাহারো মনে কোন কষ্ট থাকিয়া থাকে তবে সে যেন আমার মৃত্যুর পূর্বে উহার বদলা লইয়া লয়। তাহারা বলিলেন, না, বরং আপনি আমাদের পিত্তুল্য এবং উস্তাদ ছিলেন। মুহাম্মদ ইবনে ওবাদাহ (রহঃ) বলেন, তিনি কখনও কোন খাদেমকে কটুবাক্য বলেন নাই। তারপর হযরত ওবাদাহ বলিলেন, তোমরা কি এ ব্যাপারে সবকিছু মাফ করিয়া দিয়াছ? তাহারা বলিলেন, হাঁ। তিনি বলিলেন, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকুন। অতঃপর হযরত ওবাদা (রাঃ) বলিলেন, যখন তোমরা বদলা লইবে না তখন আমার ওসিয়ত স্মরণ রাখ, আমি কঠোরভাবে নিষেধ করিতেছি, “তোমাদের মধ্যে কেহই আমার জন্য কাঁদিবে না। আমার জান বাহির হইবার পর তোমরা ভালভাবে অজু করিবে ও মসজিদে যাইয়া নামায পড়িয়া ওবাদার জন্য ও নিজের জন্য ইস্তেগফার করিবে। কারণ আল্লাহ তায়ালা বলিয়াছেন__ টির 3৯৮০০১19৮42 ৩1৮ 5৮ অর্থ £ “তোমরা সবর ও নামাযের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা কর।, আমাকে তাড়াতাড়ি কবরের দিকে লইয়া যাইবে । আমার জানাযার পিছনে আগুন লইয়া চলিবে না। আমার নীচে অর্জুন রংয়ের কোন জিনিস রাখিবে না। (কান্য) হযরত ওমর রোঃ)এর আখেরাতে হিসাবের ভয় বাইতুল মাল হইতে নিজের জন্য খরচ করার ব্যাপারে সতর্কতা অবলম্বনের বর্ণনায় হযরত আবদুর রহমান ইবনে আউফ রোঃ)এর উদ্দেশ্যে হযরত ওমর রোঃ)এর কথা বর্ণিত হইয়াছে। একবার হযরত ওমর (রাঃ) তাঁহার নিকট চার হাজার দিরহাম করজ চাহিয়া পাঠাইলেন। হযরত আবদুর রহমান (রাঃ) বলিয়া পাঠাইলেন, তাহাকে বল, তিনি যেন এই পরিমাণ দেরহাম আপাততঃ বাইতুল মাল'হইতে লইয়া পরে পরিশোধ করিয়া দেন। দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।